বৈভব-জুরেলের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে বিধ্বস্ত হলো RCB, পয়েন্টস টেবিলে শীর্ষে পৌঁছালো রাজস্থান !!

গতকাল IPL 2026-এর ১৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে RCB-কে ৬ উইকেটে হারিয়ে বড়…

1000244710 11zon

গতকাল IPL 2026-এর ১৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে RCB-কে ৬ উইকেটে হারিয়ে বড় জয়লাভ করেছে রিয়ান পরাগের নেতৃত্বাধীন RR দল। এরফলে, পয়েন্টস টেবিলে শীর্ষে পৌঁছে গেছে রাজস্থান রয়্যালস এবং তাদের বর্তমান রানরেট হল +২.০৫৫। RR দলের দুই তারকা ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী এবং ধ্রুব জুরেল, এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন।

আরও পড়ুন। T20 বিশ্বকাপ চলাকালীন মোটা অঙ্কের অফার পেলেন গৌতম গম্ভীর, কোচ এবং সিইও হওয়ার প্রস্তাব দিলো এই IPL ফ্র্যাঞ্চাইজি !!

২০১ রান করলো RCB

এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন RR দলের অধিনায়ক রিয়ান পরাগ। বৃষ্টির কারণে একটু দেরিতে ম্যাচ শুরু হয়েছিল। তবে, ইনিংসের প্রথম বলেই জোফ্রা আর্চারের বাউন্সার বলে ক্যাচ আউট হন RCB ওপেনার ফিল সল্ট। এরপর, বিরাট কোহলি ১৬ বলে ৩২ এবং দেবদত্ত পাডিক্কাল ৭ বলে ১৪ করে প্যাভিলিয়নে ফেরেন। যদিও, অধিনায়ক রজত পাটিদার পিচের একদিকে টিকে ছিলেন। তিনি ৪০ বলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে, ক্রুনাল পান্ডিয়া ১, জিতেশ শর্মা ৫ এবং টিম ডেভিড ১৩ রান করেন।

অবশেষে, ইমপ্যাক্ট প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার ১৫ বলে ২৯ এবং রোমারিও শেফার্ড ১১ বলে ২২ রান করেন। এইসব ইনিংসের সুবাদে ২০ ওভারে ২০১ রান করতে সক্ষম হয় RCB। রাজস্থান রয়্যালসের হয়ে ২টি করে উইকেট নেন জোফ্রা আর্চার, রবি বিষ্ণোই এবং বৃজেশ শর্মা। এছাড়া, সন্দীপ শর্মা এবং রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট নিয়েছিলেন।

ঝোড়ো ব্যাটিং করলেন বৈভব-জুরেল

২০২ রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস দলের দুই ওপেনার বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল আক্রমণাত্মক স্টাইলে ব্যাটিং করছিলেন। তবে, ৮ বলে ১৩ রান করে জশ হ্যাজলউডের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান জয়সওয়াল। এরপর, ইনিংস সামলানোর দায়িত্ব নেন ধ্রুব জুরেল এবং বৈভব। এই ম্যাচে ২৬ বলে ৮টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী।

ওদিকে, ধ্রুব জুরেল ৪৩ বলে ৩টি ছয় এবং ৮টি চারের সাহায্যে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত ছিলেন। যদিও, সিমরন হেটমায়ার শূন্য, রিয়ান পরাগ ৩ এবং রবীন্দ্র জাদেজা ২৫ বলে ২৪ রান করেন। এরফলে, ২ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় RR। RCB-র হয়ে ২টি উইকেট নেন জশ হ্যাজলউড এবং ক্রুনাল পান্ডিয়া ১টি উইকেট পেয়েছিলেন।

আরও পড়ুন। IPL 2036: IPL-এ ধোনির শেষ অধ্যায়? CSK মালিকদের কড়া বার্তা দিলেন মাহি !!