বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রিঙ্কু, সঞ্জুর বদলে তাঁর জায়গা নেবেন এই তারকা !!

T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর সুপার-৮ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে টিম ইন্ডিয়া। আগামী ২৬ ফেব্রুয়ারি, দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের…

1000231334 11zon

T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর সুপার-৮ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে টিম ইন্ডিয়া। আগামী ২৬ ফেব্রুয়ারি, দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে মেন ইন ব্লু-রা। বর্তমানে ভারতীয় দলের কম্বিনেশন নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর অনুযায়ী, অলরাউন্ডার রিঙ্কু সিংকে (Rinku Singh) T20 বিশ্বকাপের (T20 WC 2026) বাকি ম্যাচগুলো থেকে বাদ দিতে চলেছেন হেড কোচ গৌতম গম্ভীর।

আরও পড়ুন। T20 WC 2026: গুরবাজের বিধ্বংসী ইনিংসে মুগ্ধ হলেন কিং কোহলি, T20 বিশ্বকাপ চলাকালীন তাঁকে বিশেষ উপহার দিলেন চিকু !!

T20 বিশ্বকাপে রিঙ্কুর পারফরমেন্স

২০২৬ সালের T20 বিশ্বকাপে এখনও পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি রিঙ্কু সিং। তিনি এবারের বিশ্বকাপে মোট ৫টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলিতে ৮২.৭৬ স্ট্রাইক রেট এবং ৮.০০ গড়ে মোট ২৪ রান করেছেন রিঙ্কু। একজন ফিনিশার হিসেবে এরকম স্ট্রাইক রেট সত্যিই দলের জন্য হতাশাজনক। এখনও পর্যন্ত, এই মেগা টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে না পারায় জিম্বাবুয়ে এবং পরবর্তী ম্যাচগুলো থেকে তাঁকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

রিঙ্কুর স্থলাভিষিক্ত হবেন এই খেলোয়াড়

Rinku Singh and Kuldeep Yadav, T20 WC 2026
Rinku Singh and Kuldeep Yadav

সূত্রের খবর অনুযায়ী, ভারত বনাম জিম্বাবুয়ের আসন্ন ম্যাচে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) জায়গায় সঞ্জু স্যামসন (Sanju Samson) নয়, বরং কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) প্লেয়িং ইলেভেনে সামিল করা যেতে পারে। মিডল অর্ডারে অতিরিক্ত ব্যাটসম্যান যোগ করার থেকে, নিজেদের বোলিং আক্রমণ আরও শক্তিশালী করতে পারে ভারতীয় দল। চেন্নাইয়ের পিচে স্পিনাররা বিশেষ সুবিধা পান, তাই সঞ্জুর জায়গায় চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে প্লেয়িং ইলেভেনে সামিল করাই বেশি উপযোগী।

T20 ফরম্যাটে কুলদীপের পারফরমেন্স

এখনও পর্যন্ত, ভারতের হয়ে ৫৪টি T20 ম্যাচ খেলেছেন কুলদীপ যাদব। এই সময়কালে ১৩.৭৫ গড়ে ৯৫টি উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার অন্যতম সেরা বোলার হয়ে উঠেছেন তিনি। T20 ফরম্যাটে ২বার ৫ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া, IPL-এ ৯৮টি ম্যাচে ৮.০৪ ইকোনমিতে কুলদীপ ১০২টি উইকেট নিয়েছেন। সবমিলিয়ে কুলদীপের দুর্দান্ত বোলিং এবং বড় ম্যাচের অভিজ্ঞতার সমন্বয় টুর্নামেন্টের (T20 WC 2026) বাকি ম্যাচগুলোতে ভারতের জন্য কার্যকর প্রমাণিত হতে পারে।

আরও পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপের মাঝেই দলে পরিবর্তন করলো শ্রীলঙ্কা, আহত খেলোয়াড়ের বদলি ঘোষণা হলো !!