আর মাত্র ৪ দিন পর শুরু হতে চলেছে ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) টুর্নামেন্ট। ইতিমধ্যে এই মেগা টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেক দল। বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞরা ইতিমধ্যেই আসন্ন বিশ্বকাপ নিয়ে নানারকম ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন। ঠিক তেমনি, অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি রিকি পন্টিং (Ricky Ponting) একটি বড় ভবিষ্যৎবাণী করেছেন। ২০২৬ সালের আসন্ন T20 বিশ্বকাপে (T20 WC 2026) সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানের নাম ঘোষণা করেছেন তিনি।
সর্বাধিক রান করবেন এই খেলোয়াড়

সম্প্রতি, প্রাক্তন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) নিয়ে একটি বড় ভবিষ্যৎবাণী করেছেন। পন্টিং জানিয়েছেন, ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান অভিষেক শর্মা এই মেঘা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন। শুধু তাই নয়, অভিষেক শর্মাকে (Abhishek Sharma) “প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট” পুরস্কারের প্রবল দাবিদার হিসেবে দেখছেন তিনি।
সুবিধা প্রদান করবে অভিজ্ঞতার ‘অভাব’
Ricky Ponting about Abhishek Sharma in T20 World Cup 2026:
“He can be the leading run-scorer and potentially the Player of the Tournament”. [ICC] pic.twitter.com/qo6KekwV0m
— Johns. (@CricCrazyJohns) February 2, 2026
অস্ট্রেলিয়ান তারকা রিকি পন্টিং (Ricky Ponting) মনে করেন যে, ICC টুর্নামেন্টে অভিষেক শর্মার অভিজ্ঞতার অভাব বিশেষ সুবিধা প্রদান করবে। আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য T20 বিশ্বকাপে ডেবিউ করবেন অভিষেক শর্মা। পন্টিং বলেছেন, “অভিষেক একজন তারকা। তার অভিজ্ঞতার অভাব আসলে তার জন্য ভালো দিক। সে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারে এবং এমনকি প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্টও জিততে পারে।”
ভারতকে হারানো মুসকিল
প্রাক্তন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং বিশ্বাস করেন যে, “অভিষেক শর্মা যদি নিজের লেভেল অনুযায়ী পারফর্ম করতে পারেন তাহলে T20 বিশ্বকাপে ভারতকে হারানো খুবই মুশকিল হতে চলেছে। না হলে অন্য দলগুলোর মতো ভারতকে দেখেও কমজোর মনে হবে।” তাঁর মতে, আসন্ন বিশ্বকাপে অভিষেক ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন।
দীর্ঘদিন ধরে IPL খেলে চলেছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাই T20 বিশ্বকাপের মতো বড় মঞ্চে এসে তার খুব একটা অসুবিধা হবে না, এমনটাই মনে করছেন পন্টিং। পন্টিং আরও বলেন, “আমিই তার প্রথম IPL কোচ ছিলাম। ১৭ বছর বয়সে দিল্লির হয়ে সে ডেবিউ করেছিল, প্রথম বলেই দুর্দান্ত চার বা ছক্কা মেরেছিল সে। তখনই স্পষ্ট ছিল যে তার মধ্যে বিশেষ কিছু আছে।“
