IPL (IPL 2026) শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। গতবারের IPL-এ দুর্দান্ত পারফর্ম করেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রজত পাটিদারের নেতৃত্বে প্রথমবার IPL শিরোপা জয় করতে সফল হয় RCB। প্রথমে মনে করা হচ্ছিল যে, পরবর্তী মরশুমে বেঙ্গালুরু দল ভালো পারফর্ম করতে চলেছে। কিন্তু বর্তমানে দলের খেলোয়াড়দের ইনজুরি RCB টিম ম্যানেজমেন্ট তথা ভক্তদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। T20 বিশ্বকাপ চলাকালীন একজন তরুণ এবং প্রতিভাবান ব্যাটসম্যান আহত হয়েছেন।
আহত হলেন এই তারকা খেলোয়াড়

আসলে, RCB দলের তারকা ব্যাটসম্যান দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal) রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচে আহত হয়েছেন। ২০২৫ সালের শেষের দিক থেকে RCB দলের অনেক নামকরা খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন, যাদের মধ্যে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জশ হ্যাজলউডও সামিল আছেন। এবার, রঞ্জি ট্রফির সেমিফাইনালে কর্ণাটক দলের অধিনায়ক দেবদত্ত পাডিক্কালও আহত হয়েছেন। যার ফলে, আসন্ন IPL (IPL 2026)-এ তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
IPL ২০২৬ থেকে বাদ পড়বেন পাডিক্কাল
২০২৬ সালের IPL (IPL 2026)-এর জন্য ২কোটি টাকায় দেবদত্ত পাডিক্কাল কে দলে ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু, সাম্প্রতিক রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচে একটি ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পেয়েছেন তিনি। যার ফলে, প্রায় ২-৩ মাস পর্যন্ত দেবদত্ত পাডিক্কালকে বিশ্রামে থাকতে হতে পারে। এই ইনজুরির ফলে তিনি ব্যাট করতে পারছেন না। তবে, তিনি কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন সেই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
সেমিফাইনালে ২৩২ রান করলেন পাডিক্কাল
🚨 MAIDEN DOUBLE HUNDRED FOR DEVDUTT PADIKKAL 🚨
– 232 RUNS vs UTTRAKHAND in SEMIFINALS. pic.twitter.com/AN1xX0fMAI
— Maina Singh (@Maina_Singhx77) February 16, 2026
রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ২৩২ রানের আকর্ষণীয় ইনিংস খেলেন কর্ণাটক দলের অধিনায়ক দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal)। এটা ছিল তাঁর প্রথম শ্রেণীর ক্রিকেটর সর্বোচ্চ স্কোর। তাঁর ২৩২ রানের ইনিংসে ২৯টি চার এবং ৩টি ছক্কা সামিল ছিল। আহত হওয়ার ফলে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি পাডিক্কাল এবং ফাইনাল ম্যাচে তাঁর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
দেবদত্ত পাডিক্কালের ক্যারিয়ার
এখনও পর্যন্ত, ৫২টি প্রথম শ্রেণীর ম্যাচে ১৯টি হাফ সেঞ্চুরি এবং ৮টি সেঞ্চুরি সহ ৩৩৮৪ রান করেছেন তিনি। ৪২টি লিস্ট A ম্যাচে তাঁর ব্যাট থেকে ২৭৯৬ রান এসেছে। এছাড়া, ১১৫টি T20 ম্যাচে ৪টি সেঞ্চুরি এবং ২১টি হাফ-সেঞ্চুরি সহ ৩৩৬২ রান করেছেন দেবদত্ত পাডিক্কাল। IPL ২০২৫-এ RCB দলের হয়ে ২৪৭ রান করেছিলেন তিনি (Devdutt Padikkal)।
