গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে T20 বিশ্বকাপের (T20 WC 2026) প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২.৫ ওভারে ১৭৩ রান করে নিউজিল্যান্ড। এরফলে, এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ৯ উইকেটে বড় জয়লাভ করে ফাইনালে পৌঁছে গেছে কিউই দল।
আরও পড়ুন। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাদ পড়বেন বুমরাহ, অভিষেক করবেন এই তারকা পেসার !!
১৬৯ রান করলো দক্ষিণ আফ্রিকা
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ব্যাটসম্যান কুইন্টন ডি কক ৮ বলে ১০ রান এবং অধিনায়ক এইডেন মার্করাম ২০ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, ডিওয়াল্ড ব্রেভিস ২৭ বলে ৩টি চার এবং ২টি ছয় সহ ৩৪ রানের ইনিংস খেলেন। ট্রিস্টান স্টাব্বস ২৪ বলে ২৯ এবং ডেভিড মিলার ৬ বলে ৬ রান করে আউট হন। ওদিকে, করবিন বশ ৩ বলে ২ রান করেন, কিন্তু মার্কো ইয়ানসেন ৩০ বলে ৫টি ছয় এবং ২টি চার সহ ৫৫ রানের আকর্ষণীয় ইনিংস খেলেন।
রায়ান রিকল্টন এবং ক্যাগিসো রাবাডা শূন্য রানে আউট হয়েছিলেন, কেশব মহারাজ ১ বলে ১ রান করে নটআউট ছিলেন। এরফলে, ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করতে সক্ষম হয় প্রোটিয়া দল। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি, রচিন রবীন্দ্র এবং কোলে মাকোনচি ২টি করে উইকেট নেন। এছাড়া, ১টি করে উইকেট নেন জেমস নিশাম এবং লকি ফার্গুসন।
Finn Allen’s blazing ton in the chase gets New Zealand into their second Men’s #T20WorldCup final 🔥
📝: https://t.co/nv2bu4uGh7 pic.twitter.com/j4DcTSum3y
— ICC (@ICC) March 4, 2026
ঝোড়ো ব্যাটিং করলেন সাইফার্ট-অ্যালেন
১৭০ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই বিধ্বংসী রূপ ধারণ করেছিলেন দুই কিউই ওপেনার টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন। টিম সাইফার্ট ৩৩ বলে ৭টি চার এবং ২টি ছয় সহ ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। রচীন রবীন্দ্র ১১ বলে ১৩ রান করে নট আউট ছিলেন। তবে, এই ম্যাচে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন ফিন অ্যালেন।
তিনি (Finn Allen) ৩০৩ স্ট্রাইক রেটে ১০টি চার এবং ৮টি ছয় সহ ১০০ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে শুধুমাত্র ক্যাগিসো রাবাডা (Kagiso Rabada) ১টি উইকেট নিয়েছিলেন। এই ম্যাচে জয়ের পর T20 বিশ্বকাপের (T20 WC 2026) ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে নিউজিল্যান্ড।
