রচীন-ফিলিপসের বিধ্বংসী ইনিংসের সামনে পর্যুদস্ত হলো কানাডা, ৮ উইকেটে জয়লাভ করে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে পৌঁছালো নিউজিল্যান্ড !!

গতকাল অর্থাৎ ১৭ই ফেব্রুয়ারি চেন্নাইয়ের এম.এ চিদাম্বরম স্টেডিয়ামে T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর ৩১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কানাডা এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে টসে জিতে…

1000229549 11zon

গতকাল অর্থাৎ ১৭ই ফেব্রুয়ারি চেন্নাইয়ের এম.এ চিদাম্বরম স্টেডিয়ামে T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর ৩১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কানাডা এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কানাডা। নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রান করতে সক্ষম হয় কানাডা দল। জগবারঘাট করতে নামে মাত্র ১৫.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। ২৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচটিতে জয়লাভ করে কিউইরা।

আরও পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপে ঐতিহাসিক জয়লাভ করলো জিম্বাবুয়ে, ২৩ রানে অস্ট্রেলিয়াকে হারালো সিকান্দার রাজার দল !!

১৭৪ রান টার্গেট দিলো কানাডা

প্রথমে ব্যাট করতে নেমে কানাডা দলের ওপেনার যুবরাজ সামরা মাত্র ৬৫ বলে ১১০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এই সময়কালে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬৯. ২৩ এবং তিনি ১১টি চার এবং ৬টি ছয় হাঁকিয়েছিলেন। এছাড়া, অধিনায়ক দিলপ্রীত বাওয়া এবং নবনীত ঢালীওয়াল যথাক্রমে ৩৬ এবং ১০ রানের ইনিংস খেলে আউট হন।

পরবর্তী দুই ব্যাটসম্যান, নিকোলাস কিরটন এবং হর্ষ ঠাকের ২ এবং ৩ রান করেন। ডিলন হেলিগার ৩ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন। কিউইদের হয়ে ম্যাট হেনরি, কাইল জেমিসন, জ্যাকব ডাফি এবং জেমস নিশাম ১টি করে উইকেট পেয়েছিলেন

আরও পড়ুন। T20 WC 2026: ইশান-হার্দিকের ঝড়ে উড়ে গেল পাকিস্তান, ৬১ রানে বড় জয়লাভ করলো সূর্যকুমারের নেতৃত্বধীন টিম ইন্ডিয়া !!

খুব সহজেই রান তুলে নিলো নিউজিল্যান্ড

কানাডার দেওয়া ১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে কিউই দলের ওপেনার ব্যাটসম্যান টিম সাইফার্ট মাত্র ৬ রান করে আউট হন। ওদিকে, ফিন অ্যালেন ৮ বলে ২১ রানের দ্রুত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, ব্যাটে নামেন রচীন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপস। মাত্র ৩৯ বলে ৪টি চার এবং ৩টি ছয় সহ ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন রচীন।

গ্লেন ফিলিপস মাত্র ৩৬ বলে ২১১ স্ট্রাইক রেটে ৪টি চার এবং ৬টি ছয় সহ ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে নট আউট ছিলেন। এরফলে, মাত্র ১৫.১ ওভারেই ১৭৬ রান করে ফেলে নিউজিল্যান্ড এবং কানাডাকে ৮ উইকেটে পরাজিত করে তারা। কানাডার হয়ে সাদ বিন জাফর এবং ডিলন হেলিগার ১টি করে উইকেট পেয়েছেন। এই ম্যাচের পর গ্রুপ D-র পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে পৌঁছেছে নিউজিল্যান্ড।

আরও পড়ুন। T20 WC 2026: গুরবাজের বিধ্বংসী ইনিংসে মুগ্ধ হলেন কিং কোহলি, T20 বিশ্বকাপ চলাকালীন তাঁকে বিশেষ উপহার দিলেন চিকু !!