২০২৪ সালে T20 বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলে অনেক পরিবর্তন ঘটেছে। রোহিত (Rohit Sharma), বিরাট (Virat Kohli) সহ আরও অনেক নামকরা খেলোয়াড় T20 ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। কিন্তু, এবার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ট্রফি ডিফেন্ড করতে মাঠে নামবে ভারত।
২০২৬-এর T20 বিশ্বকাপে (T20 WC 2026) ২০টি দল অংশগ্রহণ করেছে, ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই মেগা টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব পেয়েছে। তবে, এসবের মধ্যেই ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় আসন্ন T20 বিশ্বকাপের ৪টি সেমিফাইনালিস্ট দলের নাম ঘোষণা করেছেন।
বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হবে এই ৪ দল
সম্প্রতি, ইংলিশ ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় মাইকেল ভন (Micheal Vaughan) ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) নিয়ে বড় ভবিষ্যৎবাণী করেছেন। ইনস্টাগ্রামে তিনি ৪টি দলের নাম ঘোষণা করেছেন, যারা এবারের T20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারে। এই লিস্টে তিনি ভারতকে (Team India) প্রথমে রেখেছেন। গত ২ বছরে সূর্যকুমারের নেতৃত্বে ভারত দুর্দান্ত পারফর্ম করেছে।

এই তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় সেমিফাইনালিস্ট হিসেবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছেন মাইকেল ভন (Micheal Vaughan)। এছাড়া, নিউজিল্যান্ডও এবারের বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করবে বলে মনে করছেন তিনি। তবে, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা আসন্ন বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে না বলে জানিয়েছেন মাইকেল ভন।
আবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারত
সম্প্রতি, নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের T20 সিরিজে ৪-১ ব্যবধানে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। দুর্দান্ত ব্যাটিং করছেন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ঈশান কিষাণ (Ishan Kishan)। ওদিকে, অধিনায়ক সূর্যকুমার যাদব নিজের ফর্মে ফিরে এসেছেন।
অলরাউন্ডার হিসেবে হার্দিক (Hardik Pandya) ব্যাট এবং বল উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বুমরাহ (Jasprit Bumrah) এবং আরশদীপ সিংয়ের (Arshdeep Singh) আক্রমণাত্মক বোলিংয়ের সমন্বয়ে ভারত এবারের বিশ্বকাপ (T20 WC 2026) জেতার প্রবল দাবিদার হয়ে উঠেছে।
