গত ১১ ফেব্রুয়ারি, T20 বিশ্বকাপের (T20 WC 2026) ১৩ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে, এবারের বিশ্বকাপের প্রথম ডাবল সুপার ওভার উপভোগ করার সুযোগ পান ভক্তরা। যদিও, এই ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে পরাজিত হয় আফগানিস্তান। কিন্তু, আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ৮৪ রানের ঝোড়ো ইনিংসটি দর্শকদের মন জয় করে নেয়। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে গুরবাজকে একটি বিশেষ উপহার দিয়েছেন ভারতীয় দলের কিংবদন্তি বিরাট কোহলি (Virat Kohli)।
গুরবাজের লড়াকু ইনিংস হলো বৃথা

গত ১১ফেব্রুয়ারি, T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে দুই প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি কক ৫৯ এবং রায়ান রিকল্টন ৬১ রান করেন। কিন্তু, ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৮৭ রান করে আফগানিস্তান। আফগানিস্তানের হয়ে রহমানউল্লাহ গুরবাজ সর্বাধিক ৮৪ রানের একটি আকর্ষণীয় ইনিংস খেলেন। এরফলে ম্যাচটি টাই হয় এবং দুটি রোমাঞ্চকর সুপার ওভার শুরু হয়। দ্বিতীয় সুপার ওভারে মাত্র ৪ রানে পিছিয়ে পড়ে আফগান দল।
Kohli saab gave his bat to Gurbaz ❤️🥺 pic.twitter.com/3p4nAYWadf
— Yashvi (@BreatheKohli) February 14, 2026
গুরবাজকে বিশেষ উপহার দিলেন কিং কোহলি

রহমানউল্লাহ গুরবাজের (Rahmanullah Gurbaz) ৮৪ রানের এই বিধ্বংসী ইনিংস, ভারতীয় দলের তারকা এবং অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলিকে (Virat Kohli) মুগ্ধ করেছে। তাই, গুরবাজকে ২টি ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। কোহলির উপহারে খুশি হয়েছেন গুরবাজ এবং সোশ্যাল মিডিয়ায় কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিরাট কোহলির প্রশংসা করে তাঁকে নিজের এবং এই প্রজন্মের সবথেকে সেরা ক্রিকেটার হিসেবে সম্বোধন করেছেন গুরবাজ। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্টটি দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে এবং ভক্তরা এই পোস্টে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
