আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) ৫ ম্যাচের টেস্ট সিরিজ। গত ২৪ মে, এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে BCCI। তরুণ ব্যাটসম্যান শুভমান গিলকে (Shubman Gill) ইংল্যান্ড সফরের জন্য অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তবে, ৯৪ রান করা একজন খেলোয়াড়কে উপেক্ষা করে মাত্র ৪ রান করা খেলোয়াড়কে দলে সামিল করেছেন অজিত আগরকার।
এই খেলোয়াড়কে চান্স দিলেন আগরকার

ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) টেস্ট সিরিজে শুভমান গিলকে (Shubman Gill) অধিনায়ক এবং ঋষভ পন্থকে (Rishabh Pant) সহ অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। কিন্তু, ৪ রান করা একজন ফ্লপ খেলোয়াড়কেও এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি হলেন ভারতীয় দলের তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)।
আসলে RCB-র বিরুদ্ধে আগের ম্যাচে মাত্র ৪ রান করে আউট হয়েছিলেন নীতিশ। এই মরশুমে এখনও পর্যন্ত, ১২টি ম্যাচে মাত্র ১৮২ রান করেছেন তিনি। অনেক খেলোয়াড় ভালো পারফর্ম করেও দলে চান্স পাননি, ওদিকে নীতিশ ফ্লপ হয়েও দলে জায়গা পেয়েছেন। তাই, নীতিশ রেড্ডির নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ওঠা শুরু হয়েছে।
🚨 INDIAN TEST TEAM FOR ENGLAND TOUR 🚨
Gill (C), Pant (VC & WK), Jaiswal, Rahul, Sai, Easwaran, Karun, Nitish, Jadeja, Jurel, Sundar, Shardul, Bumrah, Siraj, Prasidh, Akashdeep, Arshdeep, Kuldeep pic.twitter.com/dEGYiwcutj
— Johns. (@CricCrazyJohns) May 24, 2025
এই খেলোয়াড়কে দেওয়া হয়নি সুযোগ

এবারের IPL-এ প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন SRH দলের তারকা ব্যাটসম্যান ঈশান কিষাণ (Ishan Kishan)। সম্প্রতি, RCB-র বিরুদ্ধে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন তিনি। কিন্তু, BCCI এর কেন্দ্রীয় চুক্তিতে সামিল হওয়ার পরেও ইংল্যান্ড সফরে ঈশানকে চান্স দেওয়া হয়নি। IPL ২০২৫-এ ১৪ ম্যাচে ৩৫.৪০ গড়ে ৩৫৪ রান করেছেন ঈশান।

**prostafense**
ProstAfense is a premium, doctor-crafted supplement formulated to maintain optimal prostate function, enhance urinary performance, and support overall male wellness.