গতকাল অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই রোমাঞ্চকর ম্যাচে ২৯ রানে জয়লাভ করেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সূর্যকেই এই ম্যাচের “প্লেয়ার অফ দ্যা ম্যাচ” পুরস্কার দেওয়া হয়েছে। আমেরিকার বিরুদ্ধে জয়ের মাধ্যমে এবারের বিশ্বকাপের যাত্রা শুরু করলো ভারত।
অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খেলো ভারত, জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হলেন এই তারকা ব্যাটসম্যান !!
মার্কিন দলের বিরুদ্ধে একাই লড়লেন স্কাই

ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেন মোনাঙ্ক প্যাটেল। ব্যাট করতে নেমে ভারতের প্রথম ৪ উইকেট খুব দ্রুত পড়ে যায়। কিন্তু, অধিনায়ক সূর্যকুমার যাদব ইনিংস সামলানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এই ম্যাচে স্কাই ৪৯ বলে টি ১০চার এবং ৪টি ছয় সহ ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube) কোনো রান না করেই আউট হন। ওদিকে, ইশান কিষাণ (Ishan Kishan) ১৬ বলে ২০ এবং তিলক ভার্মা ১৬ বলে ২৫ রান করতে সক্ষম হন। এরপর, রিঙ্কু সিং ৬ এবং হার্দিক পান্ডিয়া মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
যদিও, অক্ষর প্যাটেল (Axar Patel) ১৪ এবং আরশদীপ সিং (Arshdeep Singh) ৪ রান করেছিলেন। সূর্যকুমারের বড় ইনিংসের দৌলতে ২০ ওভারে ১৬১ রান করতে সক্ষম হয় ভারত। মার্কিন দলের হয়ে ভ্যান শালকউইক সর্বাধিক ৪টি উইকেট নেন। এছাড়া, হরমীত সিং ২টি এবং আলী খান, মহম্মদ মহসিন ১টি করে উইকেট নেন।
Read more: অভিষেক বা সূর্যকুমার নয়, T20 বিশ্বকাপে বিদেশি বোলারদের ‘নাইটমেয়ার’ হবেন এই ভারতীয় ব্যাটসমান !!
ভারতের দুর্দান্ত বোলিং
১৬২ রান তাড়া করতে নেমে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই ওপেনার আন্দ্রে গাউস এবং সাইতেজা মুকামাল্লা যথাক্রমে ৬ এবং ২ রান করেন। তবে, অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল (Monank Patel) শূন্য রানে আউট হন। এরপর, মিলিন্দ কুমার এবং সঞ্জয় কৃষ্ণমূর্তি যথাক্রমে ৩৪ এবং ৩৭ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন।
শুভম রঞ্জনে ২২ বলে ৩৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অবশেষে, মহম্মদ মহসিন ৮ এবং শ্যালউইক ২ রান করেন। এরফলে, ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩২ রান করতে সক্ষম হয় মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় দলের হয়ে মোহাম্মদ সিরাজ সর্বাধিক ৩টি উইকেট নেন। এছাড়া, আরশদীপ সিং এবং অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নিয়েছেন। স্পিনার বরুণ চক্রবর্তীও ১টি উইকেট পেয়েছেন।
অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন গম্ভীরের প্রিয় শিষ্য, তাঁর স্থলাভিষিক্ত হবেন IPL-এ ১৮৩ উইকেট নেওয়া এই বোলার !!
