গতকাল, T20 বিশ্বকাপের (T20 WC 2026) সুপার-৮ পর্বের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে অভিষেক শর্মা (Abhishek Sharma) দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং হার্দিক-তিলক জুটি দুর্ধর্ষ ফিনিশারের ভূমিকা পালন করেন। এই ম্যাচে জয়লাভের পর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের (Team India) প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে, সেটা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন। T20 WC 2026: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রিঙ্কু, সঞ্জুর বদলে তাঁর জায়গা নেবেন এই তারকা !!
জিম্বাবুয়েকে হারালো ভারত
গতকাল, ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে ভারতীয় সমর্থকদের মন জয় করেছে দক্ষিণ আফ্রিকা। এরপর, দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৭২ রানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক সিকান্দার রাজা। প্রথম ইনিংসে ব্যাট করে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা যথাক্রমে ২৪ এবং ৫৫ রান করেন।
এবারের T20 বিশ্বকাপের (T20 WC 2026) প্রথম ৩ ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন অভিষেক। কিন্তু, গতকাল তাঁকে নিজের পরিচিত আন্দাজে ব্যাটিং করতে দেখা গেছে। ইশান কিষাণ ২৪ বলে ৩৮ এবং সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রান করে আউট হন। অবশেষে, হার্দিক পান্ডিয়া ২৩ বলে ৫০ রান এবং তিলক ভার্মা ১৬ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
১৮৪ রান করলো জিম্বাবুয়ে
২৫৭ রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ের হয়ে সর্বাধিক ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলেন ওপেনার ব্রায়ান বেনেট। ভারতীয় দলের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩টি উইকেট নেন আরশদীপ সিং। উইকেট না পেলেও, ভালো ইকোনমি রেটে বোলিং করেছেন হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহ।
কিন্তু, এই ম্যাচে ব্যয়বহুল প্রমাণিত হয়েছেন শিবম দুবে। তিনি ২ ওভার বল করে ৪৬ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন। ওদিকে, দুই স্পিনার অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী ১টি করে উইকেট পেয়েছিলেন। সবমিলিয়ে, টিম ইন্ডিয়ার সমস্ত খেলোয়াড় ফর্মে ফিরে এসেছেন। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্লেয়িং ইলেভেনে কোনো পরিবর্তন করতে চাইবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
ইশান কিষাণ, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (WK), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং এবং জসপ্রীত বুমরাহ।
আরও পড়ুন। T20 WC 2026: হার্দিক-অভিষেকের ঝড়ে বিধ্বস্ত হলো জিম্বাবুয়ে, ৭২ রানে বড় জয়লাভ করলো টিম ইন্ডিয়া !!
