আজ অর্থাৎ ১৮ই ফেব্রুয়ারি, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ৩৬তম ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং নেদারল্যান্ডস। ইতিমধ্যেই গ্রুপ পর্বের প্রথম ৩টি ম্যাচ জিতে সুপার ৮-এ খেলার যোগ্যতা অর্জন করেছে টিম ইন্ডিয়া। তাই আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাচ দলের সম্মুখীন হবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় দলের প্লেয়িং ইলেভেন কেমন হবে তাই নিয়ে বক্তাদের মধ্যে ইতিমধ্যে নানারকম আলোচনা শুরু হয়েছে।
অবশ্যই পড়ুন। T20 WC 2026: নেপালকে ৮ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ C-র শীর্ষে পৌঁছালো হোপ-হোল্ডারের দল !!
চান্স পাবেন এই ম্যাচউইনার

নেদারল্যান্ডের বিরুদ্ধে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তাই এই ম্যাচে নিজেদের সেরা প্লেয়িং ইলেভেন মাঠে নামাতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচে কুলদীপ যাদবকে দলে সামিল করা হয়েছিল। কিন্তু নেদারল্যান্ডের বিরুদ্ধে পুনরায় বাঁহাতি পেসার আরশদীপ সিংকে দলে সামিল করা হবে বলে জানা গেছে। ভারতীয় দলে অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তীর মতো কিংবদন্তি স্পিনাররা থাকায় আহমেদাবাদের পিচে কুলদীপকে না খেলানোর পরিকল্পনা করা হয়েছে। সেই কারণে, কুলদীপ যাদবের জায়গায় আরশদীপ সিংকে চান্স দেওয়া হবে।
এই সমস্ত ব্যাটসম্যানদের দেওয়া হবে চান্স
গত ৩ ম্যাচে যারা ভারতীয় দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন তাদেরকেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে। সূত্রের খবর অনুযায়ী ইশান কিষাণ এবং অভিষেক শর্মাকেই এই আসন্ন ম্যাচে ওপেনিং করতে দেখা যেতে পারে। ইশান কিষাণ বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে তিনি ৭৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে শিরোনামে এসেছিলেন।
কিন্তু তার সতীর্থ, অভিষেক শর্মা T20 বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। নেদারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের মিডল অর্ডার সামলাবেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা। পাকিস্তানের বিরুদ্ধে তারা দুজনেই ভালো ব্যাটিং করেছেন। অলরাউন্ডার হিসেবে শিবম দুবে, হার্দিক পান্ডিয়ার সঙ্গে যোগ দিতে পারেন রিঙ্কু সিং। এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে প্লেয়িং ইলেভেনে থাকবেন অক্ষর প্যাটেল।
টিম ইন্ডিয়ার বোলিং গভীরতা
টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে বোলিং বিকল্প হিসেবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শিবম দুবে (Shivam Dube) এবং অক্ষর প্যাটেল (Akshar Patel) উপস্থিত আছেন। প্রধান স্পিনার হিসেবে একাদশে সুযোগ পাবেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। ওদিকে পেশ বোলিং বিভাগের নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং তার সঙ্গ দেবেন আরশদীপ সিং (Arshdeep Singh)।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন
ইশান কিষাণ (WK), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া , শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ এবং আরশদীপ সিং।
