সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে T20 সিরিজে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। ২০টি দেশ এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের T20 বিশ্বকাপের (T20 WC 2026) প্রথম ম্যাচে মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। এই ম্যাচে সূর্য কুমার যাদবের ক্যাপ্টেন্সিতে ভারতীয় দল কোন প্লেয়িং ইলেভেন নিয়ে মাঠে নামবে সেটা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
ক্যাপ্টেন্সি করবেন সূর্যকুমার

২০২৪ সালের বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা (Rohit Sharma) T20 ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। তারপর সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) T20 ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করা হয়। প্রায় দু বছর ধরে তার ক্যাপ্টেন্সিতে একটিও সিরিজ হারেনি ভারত। ৪২টি T20 ম্যাচের মধ্যে ৩১টি ম্যাচে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া এবং ৭টি ম্যাচে পরাজিত হয়েছে। অর্থাৎ সূর্যকুমারের নেতৃত্বে ভারত ৭৩.৮ শতাংশ ম্যাচ জিতেছে।
একাদশে থাকতে পারেন সঞ্জু-অভিষেক
অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং সঞ্জু স্যামসনকে (Sanju Samson) মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওপেনিং করতে দেখা যেতে পারে। পাওয়ারপ্লে-তে দ্রুত রান করার পাশাপাশি বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত অভিষেক শর্মা। ওদিকে একজন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে সঞ্জু স্যামসনকে খেলতে দেখা যেতে পারে। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক T20 সিরিজে সম্পূর্ণরূপে ফ্লপ হয়েছেন সঞ্জু। তাই T20 বিশ্বকাপের (T20 WC 2026) প্লেয়িং ইলেভেনে তার অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দলে থাকবেন বুমরাহ-বরুণ
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে T20 বিশ্বকাপের (T20 WC 2026) প্রথম ম্যাচে ভারতীয় দলের দুই অভিজ্ঞ বোলার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) এবং জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) খেলতে দেখা যাবে। ডেট ওভারে দুর্দান্ত বোলিং এবং ইয়র্কারের জন্য বুমরাহ জনপ্রিয়। ওদিকে, তিনের জালে নামিদামি ব্যাটসম্যানদের ফাঁসানোর ক্ষমতা রাখেন বরুন চক্রবর্তী। তাই আসন্ন T20 বিশ্বকাপে এই দুই তারকার উপস্থিতি ভারতীয় দলকে ভারসাম্য প্রদান করবে।
একাদশে সুযোগ পাবেন ঈশান কিষাণ

কিছুদিন আগে অনুষ্ঠিত সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অধিনায়ক ঈশান কিষাণ (Ishan Kishan)। এর ফলে তাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজেও চান্স দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তাঁকে T20 বিশ্বকাপের (T20 WC 2026) স্কোয়াডেও সামিল করা হয়েছে। কিউইদের বিরুদ্ধে T20 সিরিজের শেষ ম্যাচে ১০৩ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে সকলের নজর কেড়েছেন ঈশান। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে তার চান্স পাওয়া নিশ্চিত। যদিও, এখনও পর্যন্ত প্লেয়িং ইলেভেনের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি BCCI।
T20 বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড
সূর্যকুমার যাদব (C), সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, জসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, আরশদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর।
