গতকাল চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) সুপার-৮ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং জিম্বাবুয়ে। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক সিকান্দার রাজা (Sikandar Raza)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৫৬ রানের বিশাল স্কোর খাড়া করে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৮৪ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে। এরফলে, ৭২ রানে বড় জয়লাভ করে ভারত।
আরও পড়ুন। T20 WC 2026: শত প্রচেষ্টা করলেও সেমিফাইনালে পৌঁছাবে না ভারত, প্রকাশ্যে এলো রোমাঞ্চকর সমীকরণ !!
ভারতের দুর্ধর্ষ ব্যাটিং
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা ৩০ বলে ১৮৩ স্ট্রাইক রেটে ৫৫ রানের ইনিংস খেলে আউট হন। ওদিকে, সঞ্জু স্যামসন ১৫ বলে ২৪ এবং ইশান কিষাণ ২৪ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এরপর, অধিনায়ক সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রান করেন। অবশেষে, হার্দিক পান্ডিয়া এবং তিলক ভার্মা দুর্দান্ত ফিনিশ করেন।
হার্দিক ২৩ বলে ৪টি ছয় এবং ২টি চার সহ ৫০ রান করেন এবং তিলক ভার্মা ১৬ বলে ৪টি ছয় এবং ৩টি চার সহ ৪৪ রানে নটআউট ছিলেন। এই সমস্ত ইনিংসের সুবাদে ২০ ওভারে ২৫৬ রানের বড় স্কোর করতে সক্ষম হয় ভারত। জিম্বাবুয়ের হয়ে ১টি করে উইকেট নেন সিকান্দার রাজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারভা এবং টি. মাপোসা।
India stay in the hunt for a #T20WorldCup semis spot with a splendid win over Zimbabwe ✨
📝: https://t.co/XB78VZ8s3p pic.twitter.com/hGL1LzLvmz
— ICC (@ICC) February 26, 2026
১৮৪ রান করলো জিম্বাবুয়ে
২৫৭ রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ের ওপেনার ব্যাটসম্যান ব্রায়ান বেনেট ৫৯ বলে ৯৭ রানের দুর্দান্ত এবং অপরাজিত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ৮টি চার এবং ৬টি ছয় সামিল ছিল। এছাড়া, তাদিওয়ানশে মারুমানি ২০ বলে ২০ এবং ডিওন মায়ার্স ৯ বলে ৬ রান করে আউট হন। অধিনায়ক সিকান্দার রাজা ২১ বলে ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
ওদিকে, টনি মুন্যঙ্গা ১১ এবং তাশিঙ্গা মুসেগিওয়া ৭ রান করেন। ব্র্যাড ইভান্স ১ রান করে নটআউট ছিলেন এবং রায়ান বার্ল ০ রান করেন। ভারতের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন আরশদীপ সিং। এছাড়া, বরুণ চক্রবর্তী, শিবম দুবে এবং অক্ষর প্যাটেল ১টি করে উইকেট নেন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য হার্দিক পান্ডিয়াকে “ম্যান অফ দ্য ম্যাচ” নির্বাচিত করা হয়।
আরও পড়ুন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের দল ঘোষণা করলো বোর্ড, অভিষেক করবেন এই ৫ খেলোয়াড় !!
