গতকাল অর্থাৎ ১৮ফেব্রুয়ারি, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ৩৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস এবং ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারতীয় দলের অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৯৩ রান করে টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে ১৭৬ রান করতে সক্ষম হয় নেদারল্যান্ডস। এরফলে, রোমাঞ্চকর ম্যাচে ১৭ রানে জয়লাভ করে ভারত।
দুর্দান্ত ব্যাটিং করলেন শিবম-স্কাই
প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা শূন্য রানে আউট হন। এই নিয়ে টানা ৩ ম্যাচে তিনি কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেছেন। এরফলে, তাঁর নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষাণ ৭ বলে ১৮ রান করেন। এরপর, তিলক ভার্মা ব্যাটে নেমে ২৭ বলে ৩১ রানের ইনিংস খেলেন।
ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ২৮ বলে ৩৪ এবং অলরাউন্ডার শিবম দুবে মাত্র ৩১ বলে ৬৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে আউট হন। ২১২ স্ট্রাইক রেটে ৬টি ছয় এবং ৪টি চার মেরেছেন শিবম দুবে। পরবর্তী ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া ২১ বলে ৩টি ছয় সহ ৩০ রান করেন এবং রিঙ্কু সিং ৩ বলে ৬ রান করেছিলেন। নেদারল্যান্ডসের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নিয়েছিলেন লোগান ভ্যান উইক। এছাড়া, আরিয়ান দত্ত ১টি এবং কাইল ক্লেইন ১টি উইকেট নিতে সক্ষম হয়েছেন।
Varun Chakaravarthy with another decisive spell as India beat Netherlands by 17 runs to finish the group stage unbeaten and stretch their winning streak in T20 World Cups to 12.#T20WorldCup #INDvNED pic.twitter.com/IPIGRWPZvY
— Circle of Cricket (@circleofcricket) February 18, 2026
Read more: T20 WC 2026: নেপালকে ৮ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ C-র শীর্ষে পৌঁছালো হোপ-হোল্ডারের দল !!
১৭৬ রান করলো নেদারল্যান্ডস
ভারতের দেওয়া ১৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ডাচ দলের ওপেনার ব্যাটসম্যান মাইকেল লেভিট ২৩ বলে ২৪ রান করেন। অন্যদিকে, মার্ক ও দাউদ ১৮ বলে ২০ এবং বাস ডি লিডে ২৩ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পরবর্তী দুই ব্যাটসম্যান, কলিন অ্যাকারম্যান এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডস যথাক্রমে ২৩ এবং ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
আরিয়ান দত্ত শূন্য রানে আউট হন। জাচ লিয়ন ক্যাশে ১৬ বলে ২৬ এবং নোয়াহ ক্রোয়েস ১২ বলে ২৫ রানের ইনিংস খেলেন। অবশেষে, লোগান ভ্যান উইক ২ বলে ৪ রান করে নট আউট ছিলেন। ভারতের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। এছাড়া, শিবম দুবে ২টি, হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহ ১টি করে উইকেট নিয়েছেন। এবার, সুপার-৮ পর্বের প্রথম ম্যাচে আগামী ২২ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার সম্মুখীন হবে টিম ইন্ডিয়া।
