গতবারের IPL-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে, এই মরশুমে সম্পূর্ণরূপে নিজেদের ছন্দ হারিয়েছে প্যাট কামিন্সের (Pat Cummins) অরেঞ্জ আর্মি। IPL ২০২৫ (IPL 2025)-এর প্রথম ম্যাচ ছাড়া কোনো ম্যাচেই ভালো পারফর্ম করতে পারেননি হায়দ্রাবাদের খেলোয়াড়রা। বিস্তারিত জেনে নিন Kheladhular Jogot-এর এই প্রতিবেদনে।
এই মরশুমে দুজন খেলোয়াড়কে দলে সামিল করে ২৮ কোটি টাকার বড় লোকসানের সম্মুখীন হয়েছেন SRH দলের মালকিন কাব্য মারান। তাই, পরবর্তী IPL-এ এই দুজনকে দল থেকে ছাঁটাই করার পরিকল্পনা করছে SRH টিম ম্যানেজমেন্ট।
ছাঁটাই হবেন এই দুই তারকা খেলোয়াড়
১.ট্রাভিস হেড

এবারের IPL (IPL 2025)-এ ১৪ কোটি টাকার মোটা অঙ্কের মূল্যে অস্ট্রেলিয়ান তারকা ট্রাভিস হেডকে (Travis Head) দলে ধরে রেখেছিল SRH। তবে, প্রথম ম্যাচের পর থেকে এই মরশুমে ভালো ব্যাটিং করতে ব্যর্থ হচ্ছেন হেড। এখনও পর্যন্ত ৯ ম্যাচে ২৯ গড়ে মাত্র ২৬১ রান করতে পেরেছেন তিনি।
সানরাইজার্স হায়দ্রাবাদ দলের আসল শক্তি হলো তাদের দুই ওপেনিং ব্যাটসম্যান। গতবছর পর্যন্ত, অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডকে ওপেনিং করতে দেখলে অন্যান্য টিমের বোলাররা ভয় পেত। কিন্তু, IPL ২০২৫ (IPL 2025)-এ তারা দুজনেই বিশেষ কিছু করতে পারছেন না।
২. অভিষেক শর্মা

IPL ২০২৪-এ ১৬ ম্যাচে ৪৮৪ রান করেছিলেন SRH দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাই, ৬.৫০ কোটি থেকে বাড়িয়ে ১৪ কোটি টাকার বিনিময়ে তাঁকে এই মরশুমে দলে ধরে রেখেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু, আশানুরুপ পারফরমেন্স করতে পারেননি অভিষেক।
এখনও পর্যন্ত ৯ ম্যাচে মাত্র ২৪০ রান করতে পেরেছেন অভিষেক শর্মা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৪১ রানের বড় ইনিংস ছাড়া আর প্রায় কোনো ম্যাচেই ভালো ব্যাটিং করতে পারেননি অভিষেক। তাই, IPL ২০২৬-এ তাঁকে ও হেডকে দল থেকে বাদ দিতে পারে SRH।
