T20 বিশ্বকাপ চলাকালীন মোটা অঙ্কের অফার পেলেন গৌতম গম্ভীর, কোচ এবং সিইও হওয়ার প্রস্তাব দিলো এই IPL ফ্র্যাঞ্চাইজি !!

আজ অর্থাৎ ১৮ই ফেব্রুয়ারি, নেদারল্যান্ডসের বিরুদ্ধে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ৩৬তম ম্যাচে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া (Team India)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, ডাচ দলের…

1000229704 11zon

আজ অর্থাৎ ১৮ই ফেব্রুয়ারি, নেদারল্যান্ডসের বিরুদ্ধে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ৩৬তম ম্যাচে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া (Team India)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, ডাচ দলের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দল।

ইতিমধ্যেই, গ্রুপ পর্বের প্রথম ৩টি ম্যাচ জিতে সুপার ৮-এ খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত। এসবের মধ্যেই ভারতীয় দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) নিয়ে একটি বড় জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, একটি IPL ফ্র্যাঞ্চাইজি গৌতম গম্ভীরকে তাদের দলের কোচ হওয়ার অফার দিয়েছে।

অবশ্যই পড়ুন। ইংল্যান্ড বা পাকিস্তান নয়, T20 বিশ্বকাপের সেমি ফাইনাল খেলবে ভারতসহ এই চার দল, টুর্নামেন্ট চলাকালীন বড় ভবিষ্যতবাণী করলেন জেপি ডুমিনি !!

গম্ভীরকে অফার দিল এই ফ্র্যাঞ্চাইজি

Rajasthan Royals, Gautam Gambhir
Rajasthan Royals

আসলে, IPL ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ফলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আসলে, খুব শীঘ্রই RR দল নতুন মালিক পেতে চলেছে। তাই, নতুন টিম ম্যানেজমেন্ট গৌতম গম্ভীরকে একজন পরামর্শদাতা এবং সিইও হিসেবে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। RR দলের ৩ মালিকের মধ্যে একজন গম্ভীরকে (Gautam Gambhir) এই অফার দিয়েছেন।

কিন্তু, বর্তমানে ভারতীয় দলের হেড কোচ হওয়ায় তাঁর পক্ষে এই অফার গ্রহণ করা সম্ভব নয়। মিডিয়া রিপোর্ট অনুসারে, RR ফ্র্যাঞ্চাইজির সব শেয়ারহোল্ডার তাদের অংশদারীত্ব নতুন মালিকদের কাছে বিক্রি করেছেন। এই ৩ মালিকের মধ্যে একজন গম্ভীরের ২-৩ শতাংশ অংশীদারীত্বের প্রস্তাবও দিয়েছেন।

 

View this post on Instagram

 

কোনমতেই অফার গ্রহণ করতে পারবেন না

Gautam Gambhir
Gautam Gambhir

এত বড় লাভজনক অফার পাওয়া সত্ত্বেও গৌতম গম্ভীর রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারবেন না। কারণ BCCI-এর একটি কঠোর নিয়ম রয়েছে যে, ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকাকালীন কেউ IPL ফ্র্যানচাইজির সঙ্গে কাজ করতে পারবে না। সহজ ভাষায়, গৌতম গম্ভীর (Gautam Gambhir) যতদিন টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব পালন করবেন ততদিন তিনি কোন ফ্রাঞ্চাইজিতে যোগ দিতে পারবেন না।

যদিও এই ব্যাপারে গৌতম গম্ভীর এর ঘনিষ্ঠ সূত্রগুলি থেকে কোন খবর পাওয়া যায়নি। ২০২৭ সালের শেষ পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে থাকবেন গৌতম গম্ভীর। তারপর ২০২৮ সালে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসের জন্য গম্ভীরের সময়কাল বাড়ানো যেতে পারে।

Read more: Gautam Gambhir: পুরো T20 বিশ্বকাপে এই খেলোয়াড়কে দিয়ে জল বওয়াবেন গম্ভীর, পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচেও দেওয়া হবে না চান্স !!