গত ১৬ই ফেব্রুয়ারি, কলকাতার ইডেন গার্ডেন্সে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ২৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ইতালি। এই ম্যাচে ২৪ রানে জয়লাভ করেছে ইংলিশ দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook)। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান করে ইংল্যান্ড। কিন্তু, রান তাড়া করতে নেমে মাত্র ১৭৮ রানে অলআউট হয় ইতালি।
২০৩ রান টার্গেট দিলো ইংল্যান্ড
প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট ১৫ বলে ২৮ এবং জস বাটলার ৪ বলে ৩ রান করেন। এরপর, ব্যাটে নামেন তরুণ তারকা জ্যাকব বেথেল এবং টম ব্যান্টন। তারা যথাক্রমে ২৩ এবং ৩০ রানের ইনিংস খেলে আউট হন। ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক মাত্র ১৪ রান করেন এবং অলরাউন্ডার স্যাম করন ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
অবশেষে, উইল জ্যাকস ২২ বলে ৪টি ছয় এবং ৩টি চার সহ ৫৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। জেমি ওভারটন ১৫ এবং জোফ্রা আর্চার ১ রান করেন। এই সমস্ত ক্ষুদ্র ইনিংসের সুবাদে ২০ ওভারে ২০২ রান করতে সক্ষম হয় ইংল্যান্ড। ইতালির হয়ে গ্রান্ট স্টুয়ার্ট এবং ক্রিসান কালুগামাগে ২টি করে উইকেট নেন। এছাড়া, আলী হাসান, বেঞ্জামিন মানেটি এবং জেজে স্মাটস ১টি করে উইকেট নিয়েছিলেন।
Third win for Harry Brook & Co. in the T20 World Cup 2026! 🏴💪
England beat Italy in their first-ever T20I meeting at Eden Gardens and also book a Super 8s spot! 🙌🏼#ENGvITA #Kolkata #T20WorldCup #Sportskeeda pic.twitter.com/boay3wfLsg
— Sportskeeda (@Sportskeeda) February 16, 2026
মাত্র ১৭৮ রানে অলআউট হলো ইতালি
ইংল্যান্ডের দেওয়া ২০৩ রান তাড়া করতে নেমে ইতালির ওপেনার জাস্টিন মস্কা ৩৪ বলে ৭টি চার সহ ৪৩ রানের ইনিংস খেলেন। কিন্তু, জেজে স্মাটস এবং অ্যান্থনি মস্কা খাতা খুলতে পারেননি। পরবর্তী ব্যাটসম্যান হ্যারি মানেটি ১২ রান করেন। কিন্তু, বেঞ্জামিন মানেটি ২৫ বলে ৪টি চার এবং ৬টি ছয় সহ ৬০ রান করেন।
এছাড়া, গ্রান্ট স্টুয়ার্ট ২৩ বলে ৪৫ রানের লড়াকু ইনিংস খেলেন। এরপর, মার্কাস ক্যাম্পপিয়ানো এবং জসপ্রীত সিং যথাক্রমে ২ এবং ১২ রান করেন। ইতালির বাকি ৩ ব্যাটসম্যান শূন্য রানেই আউট হন। ইংল্যান্ডের হয়ে জেমি ওভারটন এবং স্যাম করন সর্বাধিক ৩টি এবং জোফ্রা আর্চার ২টি উইকেট নিয়েছেন। এছাড়া, উইল জ্যাকস এবং আদিল রশিদ ১টি করে উইকেট পেয়েছেন।
