৬,৬,৬,৪,৪,৪…অবসর নেওয়ার পরেও গর্জন করছে পূজারার ব্যাট, T20 ফরম্যাটে খেললেন ৯৯ রানের ঝোড়ো ইনিংস !!

২০২৫ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন টিম ইন্ডিয়ার নাম করা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। কিন্তু বর্তমানে নিজের দুর্দান্ত ইনিংসের মাধ্যমে পুনরায় শিরোনামে…

1000223738 11zon

২০২৫ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন টিম ইন্ডিয়ার নাম করা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। কিন্তু বর্তমানে নিজের দুর্দান্ত ইনিংসের মাধ্যমে পুনরায় শিরোনামে উঠে এসেছেন তিনি। আসলে ওয়ার্ল্ড লেজেন্ডস প্রো T20 লিগে শাট বলে ৯৯ রানের একটি আকর্ষণীয় ইনিংস খেলেছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)।

এই লিগে তিনি গুরুগ্রাম থান্ডার্স দলের প্রতিনিধিত্ব করছেন। গতবুধবার, গোয়ার ১৯১৯ স্পোর্টজ ক্রিকেট স্টেডিয়ামে দুবাই রয়্যালসের বিরুদ্ধে ১টি ছয় এবং ১৪টি চারের সাহায্যে ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পূজারা। কিন্তু, তারকা স্পিনার পীযূষ চাওলার (Piyush Chawla) বলে স্টাম্প আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হন তিনি।

অবশ্যই পড়ুন। T20 বিশ্বকাপের আগেই হ্যাক হল কিং কোহলির ইনস্টাগ্রাম একাউন্ট, ২৪ ঘণ্টা পর করা হল পুনরুদ্ধার !!

পূজারার ঝোড়ো ইনিংস

ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি। যদিও টেস্ট ক্রিকেটে নিজের আধিপত্য বজায় রেখেছিলেন তিনি। কিন্তু অবসর নেবার পর, ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দুর্দান্ত ইনিংসের মাধ্যমে তিনি T20 ফরম্যাটে নিজের দক্ষতা এবং প্রভাবশালী ক্ষমতা প্রমাণ করেছেন। ভারতের টেস্ট জার্সিতে ১০৩টি ম্যাচে ৪৩.৬০ গড়ে ৭,১৯৫ রান করেছেন পূজারা।

৯৯ রানের লড়াকু ইনিংস গেলো বৃথা

কিছুদিন আগেই ওয়ার্ল্ড লেজেন্ডস প্রো T20 লিগ ২০২৬ টুর্নামেন্ট শুরু হয়েছে। এই লিগের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল গুরুগ্রাম থান্ডার্স এবং দুবাই রয়ালস। টসে জিতে ব্যাট করতে নামে দুবাই রয়ালস।
সামিত প্যাটেল ৩২ বলে ৬৫ রান এবং আম্বাতি রায়ডু ২৭ বলে ৪৫ রান করেন। এরফলে, নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রানের বড় স্কোর করে রয়ালস।

জবাবে ব্যাট করতে নেমে গুরুগ্রামের অধিনায়ক থিসারা পেরেরা ২৭ বলে ৫৬ রান করে নট আউট ছিলেন। ওদিকে, পূজারা (Cheteshwar Pujara) ৯৯ রান করলেও লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় তারা। ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান করে গুরুগ্রাম থান্ডার্স। দুবাই রয়ালসের হয়ে পীযূষ চাওলা ৩টি উইকেট নেন। এছাড়া, সামিত প্যাটেলকে “ম্যান অফ দা ম্যাচ” পুরস্কার দেওয়া হয়।

Read more: Cheteshwar Pujara: সর্বকালের সেরা টেস্ট প্লেয়িং ইলেভেন নির্বাচন করলেন পূজারা, জায়গা পেলেন না রোহিত-শামি !!