স্কাই বা হার্দিক নয়, ‘প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট’ হবেন এই তারকা খেলোয়াড়, T20 বিশ্বকাপের আগে বড় ভবিষ্যৎবাণী করলেন চাহাল !!

সম্প্রতি, ভারত বনাম নিউজিল্যান্ডের (IND vs NZ) T20 সিরিজে ৪-১ ব্যবধানে দুর্দান্ত জয়লাভ করেছে সূর্যকুমারের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তবে, এবার ভারতের লক্ষ্য হলো ২০২৬ সালের…

1000224134 11zon

সম্প্রতি, ভারত বনাম নিউজিল্যান্ডের (IND vs NZ) T20 সিরিজে ৪-১ ব্যবধানে দুর্দান্ত জয়লাভ করেছে সূর্যকুমারের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তবে, এবার ভারতের লক্ষ্য হলো ২০২৬ সালের T20 বিশ্বকাপ ট্রফি জয় করা। তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। তবে এবারের T20 বিশ্বকাপের (T20 WC 2026) প্রেক্ষাপটে একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ এবং ক্রিকেটাররা নানারকম ভবিষ্যৎবাণী করে চলেছেন। সম্প্রতি, ভারতীয় দলের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল এবারের T20 বিশ্বকাপের “প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্টের” নাম ঘোষণা করেছেন।

অবশ্যই পড়ুন। T20 WC 2026: হার্দিক বা অভিষেক নয়, এই খেলোয়াড়কে T20 বিশ্বকাপের ‘ট্রাম্প কার্ড’ আখ্যা দিলেন ইরফান পাঠান !!

বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন চাহাল

স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে, ২০২৬ সালের T20 বিশ্বকাপের (T20 WC 2026) সেরা খেলোয়াড়ের নাম ভবিষ্যতবাণীর মাধ্যমে উল্লেখ করেছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। শুধু তাই নয় টুর্নামেন্টের সেরা বোলার, সেরা ব্যাটসম্যান, সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বাধিক ছয় মারা খেলোয়াড়ের নামও উল্লেখ করেছেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ‘প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট’ হিসেবে অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব বা হার্দিক পান্ডিয়ার মতো তারকা খেলোয়াড়দের নাম নেননি চাহাল।

এই খেলোয়াড় হবেন T20 বিশ্বকাপের ‘সেরা’

Jasprit Bumrah, T20 WC 2026
Jasprit Bumrah

T20 বিশ্বকাপের (T20 WC 2026) ‘প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট’ হিসেবে ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) নাম নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। ওদিকে, টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান এবং সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটসম্যান হিসেবে অভিষেক শর্মার (Abhishek Sharma) নাম উল্লেখ করেছেন তিনি। সেরা বোলার হিসেবেও বুমরাহকে আগে রেখেছেন চাহাল। সর্বোচ্চ দলীয় রান কত হতে পারে? এই প্রশ্নের জবাবে ২৪০ রান অনুমান করেছেন তিনি।

অবশ্যই পড়ুন। T20 WC 2026: ২০২৬ সালের T20 বিশ্বকাপে নজর কাড়বেন এই ৩ তারকা অলরাউন্ডার, এক নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়া !!