বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ নিয়ে উত্তেজিত ভক্তরা। তবে, আগামী ১৭ আগস্ট থেকে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম বাংলাদেশের (IND vs BAN) ওডিআই এবং T20 সিরিজ। এই সিরিজে কারা চান্স পাবেন তা নিয়ে ভক্তদের মধ্যে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। বিস্তারিত জেনে নিন Kheladhular Jogot-এর এই প্রতিবেদনে।
অধিনায়কত্ব করবেন এই দুই খেলোয়াড়

ভারত বনাম বাংলাদেশের (IND vs BAN) আসন্ন ওডিআই সিরিজে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিতে দেখা যেতে পারে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। আর, T20 সিরিজে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি করবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এছাড়া, শুভমান গিলকে (Shubman Gill) উভয় ফর্ম্যাটেই সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া যেতে পারে।
সুযোগ পাবেন এই সমস্ত খেলোয়াড়
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনেক খেলোয়াড়কে আসন্ন সিরিজে (IND vs BAN) চান্স দেওয়া হবে। এছাড়া, IPL ২০২৫-এ ভালো পারফর্ম করা খেলোয়াড়দেরও দলে সামিল করতে পারে বোর্ড। মনে করা হচ্ছে যে, সাই সুদর্শনকে (Sai Sudharsan) এই সিরিজে ভারতের জার্সিতে দেখা যাবে।
এই খেলোয়াড়রা করবেন প্রত্যাবর্তন

অনেক ভক্তদের মতে আগস্ট মাসে অনুষ্ঠিতব্য সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে কামব্যাক করবেন তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এছাড়া, তরুণ ফাস্ট বোলার মায়াঙ্ক যাদবকেও (Mayank Yadav) এই সিরিজে (IND vs BAN) খেলার সুযোগ দেওয়া হবে।
টিম ইন্ডিয়ার সম্ভাব্য স্কোয়াড
ওয়ানডে সিরিজের জন্য: রোহিত শর্মা (C), শুভমান গিল (VC), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, মোহম্মদ সিরাজ, আরশদীপ সিং।
T20 সিরিজের জন্য: সূর্যকুমার যাদব (C), শুভমান গিল (VC), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, মায়াঙ্ক যাদব, হর্ষিত রানা।
আরও পড়ুন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কি সত্যিই খেলবেন হার্দিক? IPL চলাকালীন ঘটলো সমস্ত জল্পনার অবসান !!
