গতকাল, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর ৩৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কানাডা এবং আফগানিস্তান। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০০ রানের বিশাল স্কোর খাড়া করে আফগানিস্তান। জবাবে, মাত্র ১১৮ রান করতে সক্ষম হয় কানাডা দল। এরফলে, ৮২ রানে বড় জয়লাভ করে রশিদ খানের নেতৃত্বাধীন আফগান দল।
আরও পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপের মাঝেই দলে পরিবর্তন করলো শ্রীলঙ্কা, আহত খেলোয়াড়ের বদলি ঘোষণা হলো !!
২০০ রান করলো আফগানিস্তান
এই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান দুর্দান্ত ব্যাটিং করেন। গুরবাজ ২০ বলে ৫টি চার সহ ৩০ এবং ইব্রাহিম জাদরান ৫৬ বলে ৫টি ছয় এবং ৭টি চার সহ ৯৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এরপর, গুলবদীন নাইব মাত্র ১ রান এবং সাদিকুল্লাহ অটল ৩২ বলে ৪৪ রান করে আউট হন।
অবশেষে, আজমাতুল্লাহ ওমারজাই ৭ বলে ১৩ এবং দারউইশ রাসুলি ৪ বলে ৪ রান করেন। এই সমস্ত ইনিংসের সুবাদে মাত্র ২০ ওভারে ২০০ রান করতে সক্ষম হয় আফগানিস্তান। কানাডার হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন জসকরণ সিং এবং ১টি উইকেট নেন ডিলন হেইলিগার।
Clinical Afghanistan finish their #T20WorldCup 2026 campaign on a high in Chennai 👌
📝: https://t.co/kuKdMlKqlQ pic.twitter.com/iIpXnA24Fy
— ICC (@ICC) February 19, 2026
আরও পড়ুন। T20 WC 2026: নেপালকে ৮ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ C-র শীর্ষে পৌঁছালো হোপ-হোল্ডারের দল !!
দুর্দান্ত বোলিং করলো আফগানিস্তান
আফগানিস্তানের ২০১ রান তাড়া করতে নেমে মাত্র ১১৮ রান করে কানাডা দল। দুই ওপেনার যুবরাজ সমরা এবং দিলপ্রীত বাজয়া যথাক্রমে ১৭ এবং ১৩ রান করেন। এরপর, হর্ষ ঠাকের ২৪ বলে ৩০ এবং নিকোলাস কির্টন ১০ বলে ১২ রান করে আউট হন। পরবর্তী দুই ব্যাটসম্যান, সাদ বিন জাফর এবং শ্রেয়াস মোভভা যথাক্রমে ২৮ এবং ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
জসকরণ সিং ৭, ডিলন হেইলিগার ৩, অংশ প্যাটেল ২ এবং নভনীত ঢালিওয়াল শূন্য রানে আউট হন। আফগানিস্তানের হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন মহম্মদ নবী। এছাড়া, রশিদ খান ২টি এবং ১টি করে উইকেট নেন মুজিবুর রহমান ও আজমাতুল্লাহ ওমরজাই।
