আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) ৫ ম্যাচের টেস্ট সিরিজ। তবে, ইতিমধ্যেই টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাই, আসন্ন সিরিজে শুভমান গিলকে (Shubman Gill)!অধিনায়ক এবং জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করতে চলেছে BCCI। বিস্তারিত জেনে নিন Kheladhular Jogot-এর এই প্রতিবেদনে।
শুভমান গিল এবং জসপ্রীত বুমরাহ ছাড়াও, কেএল রাহুল, বিরাট কোহলি এবং ঋষভ পন্থকে ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) টেস্ট সিরিজে খেলতে দেখা যাবে। আগামী ২০ জুন থেকে এই সিরিজ শুরু হবে।
অধিনায়কত্ব করবেন শুভমান গিল

IPL ২০২৫ শেষ হলেই ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। তবে, রোহিত শর্মা (Rohit Sharma) অবসর নেওয়ায় নতুন অধিনায়ক নির্বাচন করতে ব্যস্ত হয়ে পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু, এখন মনে করা হচ্ছে যে ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) টেস্ট সিরিজে শুভমান গিলকে (Shubman Gill) অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে। চ্যাম্পিয়ন ট্রফিতে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ছিলেন গিল।
সহ-অধিনায়ক হবেন জসপ্রীত বুমরাহ

শুভমান গিল (Shubman Gill) অধিনায়ক হিসেবে নির্বাচিত হলে, জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) সহ অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। চোটের কারণে প্রায়শই দলের বাইরে থাকেন বুমরাহ। সেই কারণে তাঁকে অধিনায়কত্বের দায়িত্ব দিতে চাইছে না BCCI।
চান্স পাবেন এই সমস্ত খেলোয়াড়

এবারের IPL-এ দুর্দান্ত পারফর্ম করছেন তরুণ ভারতীয় ব্যাটসম্যান সাই সুদর্শন (Sai Sudharsan)। তাঁকেও ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) আসন্ন সিরিজে চান্স দিতে পারে বোর্ড। অন্যদিকে, রঞ্জি ট্রফিতে ভালো প্রদর্শনকারী করুণ নায়ার (Karun Nair) এই সিরিজে প্রত্যাবর্তন করতে পারেন। রঞ্জি ট্রফিতে ৪টি সেঞ্চুরি এবং ২টি হাফ-সেঞ্চুরি করেছিলেন করুণ নায়ার।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য স্কোয়াড
শুভমান গিল (C), যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, বিরাট কোহলি, করুণ নায়ার, দেবদত্ত পাডিক্কল, ঋষভ পন্থ (WK), কেএল রাহুল (WK), ধ্রুব জুরেল (WK), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবিন্দ্র জাদেজা, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, তনুশ কোটিয়ান এবং হর্ষিত রানা।
