গতকাল অর্থাৎ ৭ই মে, IPL 2026-এর ৫০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টস। এই রোমাঞ্চকর ম্যাচে ৯ রানে জয়লাভ করেছে ঋষভ পন্থের (Rishabh Pant) নেতৃত্বধীন LSG। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন RCB অধিনায়ক রজত পাটিদার (Rajat Patidar)। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৯ রান করে LSG। DLS নিয়মের জন্য ১৯ ওভারে RCB-র সামনে ২১৩ রানের লক্ষ্য রাখা হয়। কিন্তু, নির্ধারিত ১৯ ওভারে ২০৩ রান করতে সক্ষম হয় বেঙ্গালুরু।
আরও পড়ুন। IPL 2026: হেড-ক্লাসেন ঝড়ে লণ্ডভণ্ড হলো মুম্বাই, রিকল্টনের সেঞ্চুরিও করতে পারলো না শেষ রক্ষা !!
দুর্দান্ত ব্যাটিং করলেন মিচেল মার্শ

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে LSG দলের ওপেনার ব্যাটসম্যান মিচেল মার্শ আগ্রাসী রূপ ধারণ করেন। মাত্র ৫৬ বলে ৯টি চার এবং ৯টি ছয় সহ ১১১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ওদিকে, অর্শিন কুলকার্নি ২৪ বলে ১৭ এবং নিকোলাস পুরান ২৩ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, অধিনায়ক ঋষভ পন্থ মাত্র ১০ বলে ৩২* এবং এইডেন মার্ক্রাম ১ বলে ১* রান করে নট আউট ছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১টি করে উইকেট নেন রশিখ দার সালাম, ক্রুনাল পান্ডিয়া ও জশ হ্যাজলউড।
Digvesh Singh Rathi brilliantly defended 20 runs in the final over, sealing a victory for LSG 🔥🔥
📷-BCCI#teamindia #bharatarmy #coti🇮🇳 #ipl2026 #rcbvslsg pic.twitter.com/o7KuKhtUYv
— The Bharat Army (@thebharatarmy) May 7, 2026
২০৩ রান করলো RCB
২১৩ রান (DLS) তাড়া করতে নেমে RCB দলের দুই ওপেনার বিরাট কোহলি এবং জেকব বেথেল সস্তায় প্যাভিলিয়নে ফেরেন। বেথেল মাত্র ৪ এবং বিরাট কোহলি শূন্য রান করেন। এরপর, অধিনায়ক রজত পাটিদার ৩১ বলে ৬টি ছয় এবং ৩টি চার সহ ৬১ রানের আগ্রাসী ইনিংস খেলেন। ওদিকে, দেবদত্ত পাডিক্কাল ২৫ বলে ৩৪ এবং ক্রুনাল পান্ডিয়া ১৬ বলে ২৮ রান করেন।
জিতেশ শর্মা এই ম্যাচে মাত্র ১ রান করে আউট হন। এছাড়া, টিম ডেভিড ও রোমারিও শেফার্ড যথাক্রমে ৪০ এবং ২৩ রানের দ্রুত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। LSG র হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন প্রিন্স যাদব। এছাড়া, শাহবাজ আহমেদ ২টি ও মোহাম্মদ শামি ১টি উইকেট পেয়েছিলেন। এই ম্যাচে ময়ঙ্ক যাদব ও দিগ্বেশ রাঠী ব্যয়বহুল প্রমাণিত হয়েছেন।
আরও পড়ুন। IPL 2026: RCB-র বিরুদ্ধে আসন্ন ম্যাচে খেলবেন না হার্দিক, টুর্নামেন্ট চলাকালীন বড় ধাক্কা খেলো MI !!
