IPL চলাকালীন জ্যাকপট পেলেন কামিন্স, ১১৩ কোটি টাকার বাম্পার অফার দিলো এই দল !!

IPL 2026-এ অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বে দুর্দান্ত পারফর্ম করছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। কিন্তু, IPL চলাকালীন ১১৩ কোটি টাকার বাম্পার অফের পেয়েছেন তিনি।…

1000252693 11zon

IPL 2026-এ অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বে দুর্দান্ত পারফর্ম করছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। কিন্তু, IPL চলাকালীন ১১৩ কোটি টাকার বাম্পার অফের পেয়েছেন তিনি। বর্তমানে, তাঁর ক্যাপ্টেন্সিতে SRH দল ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে অবস্থান করছে। যদিও, এই ১১৩ কোটি টাকার অফার দেওয়া দলকে এখনও নিশ্চিত ভাবে কিছু জানাননি প্যাট কামিন্স (Pat Cummins)।

Read more: IPL 2026: অভিষেকের বিস্ফোরক সেঞ্চুরির সামনে পর্যুদস্ত হলো DC, ৪৭ রানে জয়লাভ করলো হায়দ্রাবাদ !!

বড় প্রস্তাব দিয়েছে এই দল

Pat Cummins, IPL 2026
Pat Cummins

দেশীয় খেলোয়াড়দের চোট থেকে বিরত রাখার জন্য T20 লিগে অংশগ্রহণ থেকে তাদেরকে দূরে রাখছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এরফলে, তাদের ওয়ার্ক লোড আরও ভালোভাবে ম্যানেজ করা যাবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই বড় সিদ্ধান্তের পিছনে আরও একটি কারণ হলো, ভবিষ্যতে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ সিরিজ এবং ICC টুর্নামেন্টে সেরা খেলোয়াড়দের দলে রাখতে আগ্রহী হয়ে উঠেছে বোর্ড। তাই, প্যাট কামিন্সের সেন্ট্রাল কন্ট্রাক্ট ২০২৯ সাল পর্যন্ত ১২ মিলিয়ন ডলারে বাড়িয়েছে। যদিও, এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

কেন কামিন্সের পিছনে এতো টাকা খরচ করা হচ্ছে ?

প্যাট কামিন্স (Pat Cummins) অস্ট্রেলিয়ার টেস্ট এবং ওডিআই টিমের অধিনায়ক। তাই, ভবিষ্যতে অনুষ্ঠিতব্য ICC টুর্নামেন্টে তাঁর উপস্থিতি নিশ্চিত করতে চাইছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কামিন্সের ক্যাপ্টেন্সিতে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছে, তাই বড় আঘাত থেকে তাঁকে দূরে রাখতে চাইছে বোর্ড। শুধু অধিনায়কত্ব নয়, ব্যাট এবং বল উভয়ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্যাট কামিন্স।

Read more: IPL 2026: পাঞ্জাবকে ৩৩ রানে হারিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে SRH, দুর্দান্ত ব্যাটিং করলেন ক্লাসেন-ইশান !!