টানা পরাজয়ে ক্ষুব্ধ হয়ে এই অস্ট্রেলিয়ান তারকাকে দলে সামিল করলেন পন্থ, প্রথম বল থেকেই হাঁকাবেন ছক্কা !!

এবারের আইপিএলে (IPL 2026) লখনউ সুপার জায়ান্টসের অবস্থা খুবই শোচনীয়। আগামী ৪মে, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের নবম ম্যাচ খেলবে LSG। বর্তমানে ৮টি ম্যাচে মধ্যে মাত্র…

1000251391 11zon

এবারের আইপিএলে (IPL 2026) লখনউ সুপার জায়ান্টসের অবস্থা খুবই শোচনীয়। আগামী ৪মে, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের নবম ম্যাচ খেলবে LSG। বর্তমানে ৮টি ম্যাচে মধ্যে মাত্র ২টি ম্যাচে জিতে পয়েন্টস টেবিলে একদম নীচে অবস্থান করছে ঋষভ পন্থের দল। এসবের মধ্যে অস্ট্রেলিয়ায় একজন তারকা ব্যাটসম্যানকে দলে সামিল করেছে LSG। যার ফলে, ভক্তদের মধ্যে নানারকম আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন। IPL 2026: SRH-র চমকপ্রদ সিদ্ধান্ত! KKR ম্যাচের আগে বৈভবের ঘনিষ্ঠ বন্ধুকে দলে নিল

LSG-তে যোগ দিলেন এই তারকা

Josh Inglis, IPL 2026
Josh Inglis

IPL 2026-এ প্রথম দিকের ম্যাচগুলোতে পরাজয়ের পর, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জস ইংলিশকে (Josh Inglis) দলে সামিল করেছে লখনউ সুপার জায়ান্টস। এই মরশুমের মিনি অকশনে ইংলিশকে ৮.৬ কোটি টাকায় কিনেছিল LSG। যদিও, ব্যক্তিগত কারণে IPL 2026-এর প্রথমদিকে উপলব্ধ ছিলেন না ইংলিশ। সূত্রের খবর অনুযায়ী, আগামী ৪মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জস ইংলিশকে খেলতে দেখা যাবে।

প্রয়োজন ছিল ইংলিশের অন্তর্ভুক্তি

অস্ট্রেলিয়ার একজন নামকরা এবং বিধ্বংসী উইকেটরক্ষক ব্যাটসম্যান হলেন জস ইংলিশ, ইনিংসের প্রথম বল থেকেই তিনি বড় শট খেলতে শুরু করেন। তিনি আগেরবারের IPL-এ পাঞ্জাব কিংসের হয়ে ওপেনার ব্যাটসম্যানের ভূমিকা পালন করেছেন। এই সময়কালে, তাঁর ব্যাট থেকে ১৬২.৫৭ স্ট্রাইক রেটে ২৭৮ রান এসেছে। খারাপ সময়ে তাঁর আগমন LSG দলের জন্য কার্যকর প্রমাণিত হতে পারে। জস ইংলিশ দলে আসার পর, ঋষভ পন্থের সঙ্গে তাঁকে দলের মিডল অর্ডার সামলাতে দেখা যাবে। LSG আর কাছে এখনও প্লে-অফের দৌড়ে টিকে থাকার সুযোগ আছে। তাই, জস ইংলিশ যদি প্রথম ম্যাচ থেকেই আক্রমণাত্বক ব্যাটিং শুরু করেন, তা দলকে আরও বেশি শক্তি প্রদান করবে।

আরও পড়ুন। IPL 2026: সুপার ওভারের রোমাঞ্চে জয় কেড়ে নিল KKR, রিঙ্কু সিংয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে হারলো LSG !!