এই মরশুমে (IPL 2026) ৩ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলের পারফরম্যান্স খুবই শোচনীয়। টানা ৫টি পরাজয়ের পর, গত ১৯শে এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই মরশুমে প্রথম জয়লাভ করে KKR। যদিও, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। তবে, IPL 2026-এর প্লে অফের দৌড় থেকে KKR প্রায় ছিটকে গেছে বলা যায়। প্লে অফে যেতে গেলে, বাকি ৭টি ম্যাচেই জয়লাভ করতে হবে নাইট বাহিনীকে। তবে, এসবের মধ্যে একটি বড় খবর সামনে এসেছে। KKR দলের মালিক শাহরুখ খান পরবর্তী মরশুমের জন্য কয়েকজন খেলোয়াড়কে দল থেকে মুক্ত করার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন। অশ্বিনী-তিলকের দুর্ধর্ষ পারফরম্যান্সের সামনে বিধ্বস্ত হলো GT, ৯৯ রানে বড় জয়লাভ করলো MI !!
বাদ পড়বেন এই ৪ জন খেলোয়াড়
১. অজিঙ্কা রাহানে

এই তালিকায় প্রথমে রয়েছেন KKR-এর বর্তমান অধিনায়ক অজিঙ্কা রাহানে। এই মরশুমে রাহানের ব্যাট থেকে তেমনভাবে রান আসেনি। এছাড়া, তাঁর অধিনায়কত্বেও ত্রুটি থেকে যাচ্ছে। গতবারের IPL-এ
রাহানের নেতৃত্বে পয়েন্টস টেবিলে অষ্টম স্থানে ছিল KKR। আর, এবার দলের অবস্থান একেবারে তলানিতে এসে ঠেকেছে। তাই, পরবর্তী মরশুমে রাহানের জায়গায় অন্য একজন খেলোয়াড়কে দলের নতুন ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করতে পারেন শাহরুখ খান।
২. ক্যামেরন গ্রীন

এই লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রীন। তাঁকে, IPL 2026-এর মিনি অকশনে ২৫.২০ কোটি টাকার বিনিময়ে দলে সামিল করেছিল KKR। কিন্তু, ব্যাট এবং বল উভয় ক্ষেত্রে দলের জন্য ফ্লপ হয়েছেন গ্রীন। এখনও পর্যন্ত ৭ ইনিংসে ব্যাট করে একটি মাত্র হাফ সেঞ্চুরি করেছেন তিনি। আর, মাত্র ৩ ইনিংসে বল করেছেন গ্রীন। এইসব কারণে তাঁকে দল থেকে বিতাড়িত করতে পারে KKR টিম ম্যানেজমেন্ট।
৩. নবদীপ সৈনী

IPL 2026 শুরুর কিছুদিন আগেই ইনজুরিতে পড়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার হর্ষিত রানা। তাঁর বদলি হিসেবে ভারতীয় পেসার নবদীপ সৈনীকে ৭৫ লক্ষ টাকার বিনিময়ে দলে সামিল করা হয়। এই মরশুমে মোট ২টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন নবদীপ সৈনী। পাঞ্জাবের বিরুদ্ধে বল না করলেও, LSG-র বিরুদ্ধে ওভারে ৩৭ রান দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন। IPL 2026: দুর্দান্ত ব্যাটিং করলেন অনুকুল-রিঙ্কু, রাজস্থানকে হারিয়ে জয়ের খাতা খুললো KKR !!
