IPL-এ ধোনির শেষ অধ্যায়? CSK মালিকদের কড়া বার্তা দিলেন মাহি !!

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ (IPL 2026)। এখন থেকেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে প্রত্যেক দলের খেলোয়াড়রা। এসবের মধ্যে,…

1000237026 11zon

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ (IPL 2026)। এখন থেকেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে প্রত্যেক দলের খেলোয়াড়রা। এসবের মধ্যে, চেন্নাই সুপার কিংস দল থেকে একটি বড় খবর বেরিয়ে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, CSK তারকা এমএস ধোনি (MS Dhoni) এই মরশুমের (IPL 2026) পর IPL থেকে অবসর ঘোষণা করতে চলেছেন। সম্প্রতি, দলে কিছু পরিবর্তনের ফলে অসন্তুষ্ট হয়ে এই সিদ্ধান্ত নিতে চলেছেন ধোনি, এমনটাই জানা গেছে।

অবশ্যই পড়ুন। IPL শুরুর আগেই বড় ধাক্কা খেলো RCB, আহত হলেন এই তারকা ব্যাটসম্যান !!

জাদেজার ট্রেড নিয়ে চলেছে শোরগোল

 

Ravindra Jadeja and MS Dhoni
Ravindra Jadeja and MS Dhoni

IPL 2026-এর মিনি অকশনের সময় দলের প্রধান অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) রাজস্থান রয়্যালস দলের প্রবেশের অনুমতি দিয়েছিল CSK। অনেকদিন ধরেই জাদেজা চেন্নাইয়ের প্রতিনিধিত্ব করেছেন এবং অনেক ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। CSK ফ্র্যাঞ্চাইজির এই পদক্ষেপ সমগ্র ক্রিকেটবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং স্যাম করনকে (Sam Curran) রিপ্লেস করে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দলে সামিল করেছে ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

অসন্তুষ্ট হয়েছেন এমএস ধোনি

সূত্রের খবর অনুযায়ী, এমএস ধোনি (MS Dhoni ) CSK টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে একেবারেই অসন্তুষ্ট হয়েছেন। শুধু তাই নয়, রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ট্রেড করার পদক্ষেপেও তিনি বিরক্ত হয়েছিলেন। কিন্তু, দলের ভিতরের পরিবেশ শান্ত রাখতে, চুক্তির সঙ্গে জড়িত খেলোয়াড়দের বাইরে রাখা হয়েছিল। এর থেকে স্পষ্ট হয় যে, এমএস ধোনির (MS Dhoni) অনুভূতিকে CSK ফ্র্যাঞ্চাইজি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে।

সঞ্জুর জন্য আলাদা প্ল্যান

কিছু সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, এমএস ধোনি (MS Dhoni) জানিয়েছিলেন যে, দলে কোনো পরিবর্তন আনতে হলে সঞ্জু স্যামসনকে সামিল করা উচিত। উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের প্রশংসার পাশাপাশি তাঁকে ভবিষ্যতের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেও ইঙ্গিত করেছিলেন মাহি। তবে তিনি এটাও বলেছিলেন যে, জাদেজাকে দল থেকে ছাড়া উচিত হবে না। কারণ, গত ৩ বছর ধরে জাড্ডু CSK দলের একজন নির্ভরযোগ্য অলরাউন্ডারের দায়িত্ব পালন করছেন।

এটাই কি ধোনির শেষ মরশুম?

মিডিয়া রিপোর্ট অনুসারে, এমএস ধোনি CSK টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন যে, ভবিষ্যতে যদি পুনরায় এরকম সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এটাই (IPL 2026) তাঁর শেষ মরশুম হতে পারে। মাহি এবং জাড্ডুর জুটি চেন্নাইয়ের সমর্থকদের অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। তাই, এবার যখন তাঁরা একে অপরের বিপক্ষে মাঠে নামবেন সেটা ভক্তদের জন্য রোমাঞ্চকর এবং আবেগঘন হতে পারে। ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়ায় CSK বনাম RR ম্যাচ নিয়ে
ভক্তদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে।

অবশ্যই পড়ুন। IPL শুরুর আগেই এই দলে যোগ দিলেন ম্যাথিউ হেইডেন, পালন করবেন ব্যাটিং কোচের দায়িত্ব !!