IPL শুরুর আগেই এই দলে যোগ দিলেন ম্যাথিউ হেইডেন, পালন করবেন ব্যাটিং কোচের দায়িত্ব !!

সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ (IPL 2026) শুরু হতে চলেছে। ১২ মার্চ IPL 2026-এর সময়সূচি প্রকাশ করা হবে বলে…

1000235727 11zon

সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ (IPL 2026) শুরু হতে চলেছে। ১২ মার্চ IPL 2026-এর সময়সূচি প্রকাশ করা হবে বলে জানা গেছে। এখন থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে, তাছাড়া আসন্ন মরশুমে ভালো পারফর্ম করতে কোচিং স্টাফে পরিবর্তন করছে অনেক দল। সম্প্রতি, ইংলিশ তারকা জেমস ফস্টারকে (James Foster) ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করেছে ৫ বারের IPL চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এবার, অস্ট্রেলিয়ান তারকা ম্যাথিউ হেইডেনকেও (Matthew Hayden) একটি ফ্র্যাঞ্চাইজি চুক্তিবদ্ধ করেছে।

Read more: IPL 2026: T20 বিশ্বকাপ চলাকালীন মোটা অঙ্কের অফার পেলেন গৌতম গম্ভীর, কোচ এবং সিইও হওয়ার প্রস্তাব দিলো এই IPL ফ্র্যাঞ্চাইজি !!

এই দলে যোগ দিলেন ম্যাথিউ হেইডেন

Matthew Hayden, IPL 2026
Matthew Heyden

২০২২ সালে অভিষেক মরসুমেই IPL শিরোপা জয় করেছিল গুজরাট টাইটানস। এরপর, ২০২৩ সালে ফাইনালে পৌঁছেছিল GT। কিন্তু, IPL 2024-এ হার্দিক পান্ডিয়া গুজরাট ছেড়ে পুনরায় মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। এরপর থেকে GT ভালো পারফর্ম করতে পারেনি, গত ২ মরশুমে তারা প্লে-অফে জায়গা অর্জন করতে ব্যর্থ হয়েছে। কিন্তু, IPL 2026-এর আগে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথিউ হেইডেনকে কোচিং স্টাফে সামিল করেছে গুজরাট টাইটানস। হেইডেন এর আগে CSK-র হয়ে খেলেছেন এবং অবসর গ্রহণের পর তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। তবে, এবার তাঁকে GT ফ্র্যাঞ্চাইজির ব্যাটিং কোচের ভূমিকা পালন করতে দেখা যাবে।

হেইডেনকে নিযুক্ত করার ব্যাপারে বিক্রম সোলাঙ্কির প্রতিক্রিয়া

IPL 2026-এর জন্য ব্যাটিং কোচ হিসেবে ম্যাথিউ হেইডেনকে নিযুক্ত করার প্রসঙ্গে GT দলের ক্রিকেট পরিচালক বিক্রম সোলাঙ্কি বলেছেন, “ম্যাথিউ হেইডেনের নিয়োগ আমাদের যাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসেছে। শ্রেষ্ঠত্ব এবং দীর্ঘমেয়াদী সাফল্যের প্রতিশ্রুতিবদ্ধ একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে, আমরা ক্রমাগত আমাদের ক্রিকেট ইকোসিস্টেমকে শক্তিশালী করার দিকে মনোনিবেশ করছি। সর্বোচ্চ স্তরে তার অভিজ্ঞতা, তার সঙ্গে উদীয়মান প্রতিভাদের পরামর্শ দেওয়ার ক্ষমতা, আসন্ন মরশুমে আমাদের ব্যাটিং পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

IPL-এ নতুন দায়িত্ব পালন করতে প্রস্তুত ম্যাথিউ হেইডেন

আসন্ন IPL-এ নতুন ভূমিকা পালনের ব্যাপারে ম্যাথিউ হেইডেন (Matthew Hayden) জানিয়েছেন যে, “ভালো ব্যাটিং চাপ তৈরি করে। দুর্দান্ত ব্যাটিং খেলায় প্রাধান্য বিস্তার করে। গুজরাট টাইটানসে আমরা এটাই মান স্থাপন করতে চাই।” ম্যাথিউ হেইডেনকে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করলেও, তিনি পার্থিব প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন কিনা সেটা জানায়নি GT ফ্র্যাঞ্চাইজি। গত মরশুমে পার্থিবকে গুজরাটের ব্যাটিং কোচ এবং মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছিল। নেটিজেনদের মতে, পার্থিবকে এবার সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে।

Read more: IPL 2026: IPL শুরুর আগেই বড় ধাক্কা খেলো RCB, আহত হলেন এই তারকা ব্যাটসম্যান !!