কিউইদের হারিয়ে তৃতীয়বার শিরোপা জয় করলো ভারত, ফাইনালে দুর্দান্ত পারফর্ম করলেন সঞ্জু-বুমরাহ !!

গতকাল, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে টানা দ্বিতীয় বার…

1000235275 11zon

গতকাল, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে টানা দ্বিতীয় বার T20 বিশ্বকাপ জয় করেছে টিম ইন্ডিয়া। এটি ছিল ভারতের তৃতীয় T20 বিশ্বকাপ ট্রফি, এর আগে এমএস ধোনি (MS Dhoni) এবং রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে মেন ইন ব্লু-রা শিরোপা জয় করেছিল। গতকালের ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল স্কোর অর্জন করে ভারত। কিন্তু, জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫৯ রানে অলআউট হয় কিউই দল। যার ফলে, এই উত্তেজনাপূর্ণ ফাইনালে ৯৬ রানের ব্যবধানে বড় জয়লাভ করে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসনকে “প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট” এবং জসপ্রীত বুমরাহকে ফাইনাল ম্যাচের “প্লেয়ার অফ দ্যা ম্যাচ” পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের দল ঘোষণা করলো বোর্ড, অভিষেক করবেন এই ৫ খেলোয়াড় !!

বিধ্বংসী ব্যাটিং করলেন সঞ্জু-অভিষেক

Sanju Samson and Abhishek Sharma, T20 WC 2026
Sanju Samson and Abhishek Sharma

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন টিম ইন্ডিয়ার দুই তারকা ব্যাটসম্যান সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। মাত্র ২১ বলে ৫২ রান করেন অভিষেক। ওদিকে, সঞ্জু স্যামসন পুনরায় দলের হয়ে একটি আকর্ষণীয় ইনিংস খেলেছেন। তিনি ৪৬ বলে ৮টি ছয় এবং ৫টি চার সহ ৮৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, ইশান কিষাণ এবং তিলক ভার্মা যথাক্রমে ৫৪ এবং ৮ রান করেন।

অধিনায়ক সূর্যকুমার যাদব কোনো রান করতে পারেননি এবং হার্দিক পান্ডিয়া ১৩ বলে ১৮ রান করেন। অবশেষে, শিবম দুবে মাত্র ৮ বলে ৩২৫ স্ট্রাইক রেটে ২৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন। এই সমস্ত ইনিংসের সুবাদে মাত্র ২০ ওভারে ২৫৫ রানের স্কোর খাড়া করে ভারত। নিউজিল্যান্ডের হয়ে জেমস নিশাম সর্বাধিক ৩টি উইকেট নিয়েছিলেন। এছাড়া, ১টি করে উইকেট নেন রচীন রবিন্দ্র এবং ম্যাট হেনরি।

বুমরাহ-র সামনে বিধ্বস্ত হলো নিউজিল্যান্ড

Jasprit Bumrah, T20 WC 2026
Jasprit Bumrah

২৫৬ রান তাড়া করতে নেমে খুব শীঘ্রই আউট হন কিউই তারকা ফিন অ্যালেন, তিনি ৭ বলে ৯ রান করেন। তবে, টিম সাইফার্ট ২৬ বলে ৫টি ছয় এবং ২টি চার সহ ৫২ রানের ইনিংস খেলেছিলেন। এরপর, রচীন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপস যথাক্রমে ১ এবং ৫ রান করে আউট হন। জেমস নিশাম ৮ এবং ড্যারিল মিচেল ১৭ রান করেন। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার সর্বাধিক ৪৩ রান করেছিলেন।

এছাড়া, মার্ক চ্যাপম্যান ৩, লকি ফার্গুসন ৬ এবং জ্যাকব ডাফি ৮ রান করেন। ম্যাট হেনরি শূন্য রানে আউট হন। ১৯ ওভারে মাত্র ১৬৯ রান করতে সক্ষম হয় কিউই দল। ভারতের হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন জসপ্রীত বুমরাহ। এছাড়া, অক্ষর প্যাটেল ৩টি এবং হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা ১টি করে উইকেট পেয়েছিলেন।

আরও পড়ুন। T20 WC 2026: ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, ভারতের হয়ে খেলবেন T20 বিশ্বকাপের এই ১২ জন ম্যাচউইনার !!