সুরেশ রায়না নয়, বরং এই খেলোয়াড়কে আসন্ন মরশুমের ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করলো CSK !!

কিছুদিন আগে থেকেই একটি খবর ছড়িয়েছিল যে, ভারতীয় দলের নামকরা ব্যাটসম্যান সুরেশ রায়নাকে (Suresh Raina) চেন্নাই সুপার কিংস দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করা…

1000234106 11zon

কিছুদিন আগে থেকেই একটি খবর ছড়িয়েছিল যে, ভারতীয় দলের নামকরা ব্যাটসম্যান সুরেশ রায়নাকে (Suresh Raina) চেন্নাই সুপার কিংস দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করা যেতে পারে। তবে, ৫ বারের IPL চ্যাম্পিয়ন CSK, সুরেশ রায়নার (Suresh Raina) জায়গায় অন্য একজন খেলোয়াড়কে ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করেছে। যার ফলে, সোশ্যাল মিডিয়ায় নানারকম আলোচনা শুরু হয়েছে।

Read more: IPL 2026: IPL শুরুর আগেই বড় ধাক্কা খেলো RCB, আহত হলেন এই তারকা ব্যাটসম্যান !!

নতুন ফিল্ডিং কোচ নিযুক্ত করলো CSK

২০২৫ সালের IPL-এ চেন্নাই সুপার কিংস দলের পারফরম্যান্স খুবই শোচনীয় ছিল। আগের মরশুমে, ১৪টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচে হেরে পয়েন্টস টেবিলে একদম শেষে অবস্থান করেছিল চেন্নাই। তাই, পরবর্তী মরশুমে ভুল-ত্রুটি গুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছে চেন্নাই টিম ম্যানেজমেন্ট। IPL ২০২৬ (IPL 2026)-এর মিনি অকশনে তরুণ খেলোয়াড়দের দলে সামিল করে, “ড্যাডি আর্মি” থেকে “ইয়ং আর্মি”-তে পরিণত হয়েছে চেন্নাই।

James Foster, IPL 2026
James Foster

এবার, জেমস ফস্টারকে (James Foster) তাঁরা IPL ২০২৬ (IPL 2026)-এর জন্য নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করেছে। স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে, চেন্নাইয়ের কোচিং স্টাফের দলে যোগ দেবেন প্রাক্তন ইংলিশ ক্রিকেটার জেমস ফস্টার। ইংল্যান্ডের হয়ে ৭টি টেস্ট, ১১টি ওডিআই এবং ৫টে T20I ম্যাচ খেলেছেন জেমস ফস্টার। সূত্রের খবর অনুযায়ী, এই মাসের শেষের দিকে CSK দলে যোগ দেবেন জেমস ফস্টার।

 

 

View this post on Instagram

 

রয়েছে কোচিংয়ের অভিজ্ঞতা

এর আগেও, কলকাতা নাইট রাইডার্স দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন জেমস ফস্টার (James Foster)। শুধু তাই নয়, ডেজার্ট ভাইপার্স, পেশোয়ার জালমি এবং নর্দার্ন সুপার চার্জার্স দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। সম্প্রতি, CSK-র সিইও কাশী বিশ্বনাথন বলেছেন যে, “আমরা একজন ফিল্ডিং কোচ খুজছি, আশা করি জেমস ফস্টার আমাদের সঙ্গে যোগ দেবেন।”

Read more: IPL 2026: IPL শুরুর আগেই বড় ধাক্কার সম্মুখীন হলো শাহরুখ খানের দল, T20 বিশ্বকাপ চলাকালীন আহত হলেন এই তারকা ম্যাচউইনার !!