বেথেলের লড়াকু সেঞ্চুরিও হল বৃথা, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করলো ভারত !!

Qaগতকাল অর্থাৎ ৬ মার্চ, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই রোমাঞ্চকর ম্যাচে ৭ রানে জয়লাভ…

1000234093 11zon

Qaগতকাল অর্থাৎ ৬ মার্চ, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই রোমাঞ্চকর ম্যাচে ৭ রানে জয়লাভ করেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৫৩ রানের বড় স্কোর খাড়া করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২০ ওভারে ২৪৬ রান করতে সক্ষম হয়। ইংলিশ তারকা জ্যাকব বেথেল ১০৫ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি।

আরও পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপ চলাকালীন মোটা অঙ্কের অফার পেলেন গৌতম গম্ভীর, কোচ এবং সিইও হওয়ার প্রস্তাব দিলো এই IPL ফ্র্যাঞ্চাইজি !!

বিস্ফোরক ব্যাটিং করলেন সঞ্জু-দুবে

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি ব্রুক। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দলের দুই ওপেনার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা যথাক্রমে ৮৯ এবং ৯ রান করেন। সঞ্জু মাত্র ৪২ বলে ৭টি ছয় এবং ৮টি চার সহ ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, ইশান কিষাণ ১৮ বলে ৩৯ এবং শিবম দুবে ২৫ বলে ৪৩ রান করেন।

অধিনায়ক সূর্যকুমার যাদব ৬ বলে ১১, হার্দিক পান্ডিয়া ১২ বলে ২৭ এবং তিলক ভার্মা মাত্র ৭ বলে ২১ রান করে আউট হন। অক্ষর প্যাটেল ২ বলে ২ রান এবং বরুণ চক্রবর্তী শূন্য রানে নটআউট ছিলেন। এই সমস্ত ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করতে সক্ষম হয় ভারত। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন উইল জ্যাকস এবং আদিল রশিদ। এছাড়া, জোফ্রা আর্চার ১টি উইকেট নিয়েছিলেন।

বেথেলের লড়াকু ইনিংস হলো বৃথা

Jacob Bethell, T20 WC 2026
Jacob Bethell

২৫৪ রান তাড়া করতে নেমে প্রথম দিকেই ৩টি উইকেট হারায় ইংল্যান্ড। দুই ওপেনার, ফিল সল্ট ৩ বলে ৫ এবং জস বাটলার ১৭ বলে ২৫ রান করেন। এরপর, অধিনায়ক হ্যারি ব্রুক ৬ বলে ৭ এবং টম ব্যান্টন ৫ বলে ১৭ রান করেন। তবে, তরুণ তারকা জ্যাকব বেথেল মাত্র ৪৮ বলে ১০৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। ২১৮.৭৫ স্ট্রাইক রেটে ৮টি চার এবং ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।

এরপর, উইল জ্যাকস ২০ বলে ৩৫ এবং স্যাম করন ১৪ বলে ১৮ রান করে আউট হন। অবশেষে, জোফ্রা আর্চার ৮ বলে ১৯ এবং জেমি ওভার্টন ৩ বলে ২ রান করে অপরাজিত ছিলেন। কিন্তু, শেষপর্যন্ত ৭ রানে পরাজিত হয় ইংলিশ দল। ভারতের হয়ে সর্বাধিক ২টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। এছাড়া, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল এবং আরশদীপ সিং ১টি করে সাফল্য পেয়েছিলেন। বরুণ চক্রবর্তী এবং শিবম দুবে এই ম্যাচে প্রচুর ব্যয়বহুল প্রমাণিত হয়েছেন।

আরও পড়ুন। ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, ভারতের হয়ে খেলবেন T20 বিশ্বকাপের এই ১২ জন ম্যাচউইনার !!