জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেলো ভারত, বিশ্বকাপ চলাকালীন বাড়ি ফিরে গেলেন এই ম্যাচউইনার !!

২০২৬ সালের T20 বিশ্বকাপের (T20 WC 2026) সুপার-৮ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। তাই, এবার জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড়…

1000231520 11zon

২০২৬ সালের T20 বিশ্বকাপের (T20 WC 2026) সুপার-৮ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। তাই, এবার জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় রানের ব্যবধানে জয়লাভ করতে না পারলে ভারতের T20 বিশ্বকাপ জয়ের আশা অসম্পূর্ণ থেকে যাবে। আগামীকাল চেন্নাইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় দল। কিন্তু, তার আগেই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বাড়ি ফিরে গেছেন। যার ফলে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকরা চিন্তিত হয়ে পড়েছেন।

Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপের মাঝেই দলে পরিবর্তন করলো শ্রীলঙ্কা, আহত খেলোয়াড়ের বদলি ঘোষণা হলো !!

বাড়ি ফিরলেন এই খেলোয়াড়

Rinku Singh, T20 WC 2026
Rinku Singh

সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রিঙ্কু সিং (Rinku Singh) তাঁর বাবার অসুস্থতার কারণে বাড়ি ফিরেছেন। তিনি আবার কখন দলে যোগ দেবেন সেই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে, তাঁর অনুপস্থিতি ভারতীয় দলের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। T20 বিশ্বকাপের (T20 WC 2026) সেমিফাইনালে জায়গা করতে হলে বাকি ২টি ম্যাচ ভারতকে জিততে হবে। একটি ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ভারত। তাই, চাপের মধ্যে সংযতভাবে ব্যাটিং করতে সক্ষম রিঙ্কু সিংয়ের অনুপস্থিতি টিম ইন্ডিয়ার ভারসাম্যে বিঘ্নিত করতে পারে।

 

View this post on Instagram

 

২০২৬ সালের T20 বিশ্বকাপে রিঙ্কুর পারফরমেন্স

ভারতের হয়ে এখনও পর্যন্ত, ৪৫টি T20 ম্যাচে ৬৬৫ রান করেছেন রিঙ্কু সিং। কিন্তু, এবারের T20 বিশ্বকাপে (T20 WC 2026) তিনি ব্যাটিং করার তেমন সুযোগ পাননি। বিশ্বকাপের প্রথম ৫ ম্যাচে তিনি ২৪ রান করতে পেরেছেন। নামিবিয়ার বিরুদ্ধে তিনি সর্বাধিক ১১ রানের ইনিংস খেলেন। কিন্তু, এসবের পরেও প্রত্যেক ম্যাচে রিঙ্কুকে প্লেয়িং ইলেভেনে সামিল করছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এখন, রিঙ্কু কবে টিম ইন্ডিয়ার স্কোয়াডে পুনরায় যোগ দেন, সেটাই দেখার বিষয়।

Read more: T20 WC 2026: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রিঙ্কু, সঞ্জুর বদলে তাঁর জায়গা নেবেন এই তারকা !!