২০২৬ সালের T20 বিশ্বকাপের (T20 WC 2026) সুপার-৮ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। ভালো ব্যাটসম্যানদের উপস্থিতি সত্ত্বেও, ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ভারতীয় দল। এই ম্যাচে ১৮৭ রান করেছিল প্রোটিয়া দল, কিন্তু ব্যাট করতে নেমে মাত্র ১১১ রানে অলআউট হয় ভারত।
তবে, এই পরাজয়ের ফলে সেমিফাইনালে ওঠা টিম ইন্ডিয়ার (Team India) জন্য চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী ২ ম্যাচে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ দলের মুখোমুখি হবে ভারত (Team India)। এই ২ ম্যাচে জয়লাভ করলেও বিশ্বকাপের (T20 WC 2026) সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যেতে পারে মেন ইন ব্লু-রা।
Read more: T20 WC 2026: জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন অক্ষর-কুলদীপ-সঞ্জু, বাদ পড়বেন এই ৩ নামকরা খেলোয়াড় !!
T20 বিশ্বকাপ থেকে বাদ পড়বে ভারত

গ্রুপ-১ এর পয়েন্টস টেবিলে একটি করে ম্যাচ জিতে যথাক্রমে ১ এবং ২ নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। ওদিকে, একটি করে ম্যাচ হেরে ৩ এবং ৪ নম্বরে আছে ভারত এবং জিম্বাবুয়ে। যদি, ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হারায় এবং দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়েকে হারায় অথবা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে উভয়কে হারায় তবুও সেমিফাইনালে জায়গা করতে ব্যর্থ হবে টিম ইন্ডিয়া। আসলে, যদি ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ ২টি করে ম্যাচ জেতে, তাহলে পয়েন্টস টেবিলে তাদের প্রত্যেকের পয়েন্ট হবে ৪। এই অবস্থায় যে ২টি দলের নেট রান রেট ভালো হবে, সেই ২ দলই সেমিফাইনালে পৌঁছাবে।
Team India T20 World cup Semi Final Qualification Scenario#T20WorldCup2026
Scenario 1 (Highly Impossible)
WI vs SA – WI WIN
IND vs ZIM – IND WIN
SA vs ZIM – ZIM WIN
IND vs WI – IND WIN
(🇮🇳 and 🏝️ – Qualify)Scenario 2 (Possible):
WI vs SA – SA WIN
IND vs ZIM – IND WIN
SA vs ZIM… pic.twitter.com/FwWwkh09KW— RockingR (@raajkumaar91) February 24, 2026
সমস্যায় পড়লো টিম ইন্ডিয়া
বর্তমানে, ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট +৫.৩৫০ এবং দক্ষিণ আফ্রিকার নেট রান রেট হলো+৩.৮০০। কিন্তু, ভারতের নেট রান রেট হলো -৩.৮০০। সুতরাং, বাকি ২টি ম্যাচ ভারতকে কমপক্ষে ১০০ রানের ব্যবধানে জিততে হবে। তাই, এখন যদি দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে পরাজিত করে এবং ভারত পরবর্তী ২ ম্যাচেই জয়লাভ করে তাহলে সেমিফাইনালে পৌঁছাতে পারবে সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারতীয় দল।
