T20 ক্রিকেটের ইতিহাসে বহু কিংবদন্তি অধিনায়ক তাদের অসাধারণ নেতৃত্ব ও কৌশলের মাধ্যমে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। ভারতের ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং রোহিত শর্মার (Rohit Sharma) নামই সাধারণত সেরা অধিনায়কদের আলোচনায় উঠে আসে। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়া সবাইকে চমকে দিয়ে নিজের পছন্দের T20 বিশ্বকাপ অধিনায়ক হিসেবে অন্য এক কিংবদন্তিকে বেছে নিয়েছেন, যিনি নেতৃত্বগুণে ধোনি ও রোহিতকেও ছাড়িয়ে গেছেন বলে মনে করেন আকাশ।
T20 বিশ্বকাপের সেরা অধিনায়ক হলেন এই খেলোয়াড়

আসলে, রোহিত শর্মা এবং এমএস ধোনির বদলে ওয়েস্ট ইন্ডিজ দলের নামকরা অধিনায়ক ড্যারেন স্যামিকে (Daren Sammy) T20 বিশ্বকাপের সেরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন আকাশ চোপড়া (Aakash Chopra)। একটি তুলনামূলক খেলায় জস বাটলার, ইয়ন মরগান, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির মতো বড় নামগুলোর মুখোমুখি হয়েছিলেন আকাশ চোপড়া (Aakash Chopra)। কিন্তু, তিনি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামির নাম নিয়েছেন বারংবার।
🚨 AKASH CHOPRA PICKS HIS FAVOURITE CAPTAIN OF T20 WORLD CUP HISTORY 🚨
D Sammy or Buttler – D Sammy
D Sammy or E Morgan – D Sammy
D Sammy or Virat Kohli – D Sammy
D Sammy or Rohit Sharma – D Sammy
D Sammy or MS Dhoni – D SammyNo Rohit & Dhoni. Akash Chopra picks Daren… pic.twitter.com/cw6Y5iJHUv
— VIKAS (@Vikas662005) February 22, 2026
আকাশ চোপড়া (Aakash Chopra) মনে করেন, যে অধিনায়ক নিজের দলকে ২বার T20 বিশ্বকাপ জিতিয়েছেন তিনি অবশ্যই সবার থেকে আলাদা। আর এই কৃতিত্বের কারণেই, ড্যারেন স্যামি (Daren Sammy) তার কাছে এখনও পর্যন্ত T20 বিশ্বকাপের সেরা অধিনায়ক। ২০১২ এবং ২০১৬ সালে ড্যারেন স্যামির ক্যাপ্টেন্সিতে T20 বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
নিজের পারফরম্যান্সের চেয়ে দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাসের উপর বেশি মনোযোগ দিতেন স্যামি। ২০১৬ সালের T20 বিশ্বকাপের ফাইনালে টানা ৪ বলে ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। সেই ঘটনা আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতির পাতায় বিদ্যমান। কিন্তু, শান্ত মনোভাবের ক্যাপ্টেন্সি এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত রাখার ক্ষমতার কারণে ড্যারেন স্যামির (Daren Sammy) নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
