চাহাল-হার্দিকের পর বিবাহ বিচ্ছেদ করলেন এই ভারতীয় ক্রিকেটার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো পোস্ট !!

গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনে একের পর এক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বিবাহবিচ্ছেদের ঘটনা বারবার সামনে আসছে। প্রথমে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া…

1000230626 11zon

গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনে একের পর এক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বিবাহবিচ্ছেদের ঘটনা বারবার সামনে আসছে। প্রথমে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও তার প্রাক্তন স্ত্রী নাতাশা স্টানকোভিচ আলাদা হন। এরপর লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার বিচ্ছেদের খবরও ভক্তদের চমকে দেয়।

এবার আরও এক ভারতীয় ক্রিকেটার চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেই সামাজিক মাধ্যমে এই খবর জানিয়ে তিনি ভক্তদের অবাক করেছেন। বিচ্ছেদের কারণ প্রকাশ না হলেও, পারস্পরিক সম্মান বজায় রেখেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন। নিউজিল্যান্ড বা পাকিস্তান নয়, T20 বিশ্বকাপের ফাইনাল খেলবে এই ২ দল, বড় ভবিষ্যতবাণী করলেন ইয়ন মরগান !!

আলাদা হয়েছেন এই দম্পতি

আসলে, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) পর, তরুণ লেগ স্পিনার রাহুল চাহার (Rahul Chahar) বিবাহ বিচ্ছেদ করেছেন। সম্প্রতি, একটি ইনস্টাগ্রাম পোস্টে নিজেই এই কথা জানিয়েছেন রাহুল চাহার। তিনি লিখেছেন, “আমি অল্প বয়সে বিয়ে করেছিলাম এবং তার মূল্য এবং নিজের জীবন পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু তারপরে এমন শিক্ষা অর্জন করেছি যা আমি কখনও আশা করেনি।”

Rahul Chahar
Rahul Chahar

রাহুল আরও লিখেছেন, “গত ১৫ মাস ধরে আদালতে গিয়ে ধৈর্য, স্থিতিস্থাপকতা এবং সত্য থেকে আসা শক্তি শিখছি। আজ, আমার জীবনের এই শিক্ষার অবসান ঘটছে। যথাযথ আইনি প্রক্রিয়ার পর, বিষয়টি (বিবাহবিচ্ছেদ) নিষ্পত্তি হয়েছে, তার জন্য অত্যন্ত মূল্য দিতে হয়েছে। আমার জীবনের এই পর্যায়টি এখন শেষ হয়ে গেছে। আমি রাগ বা অনুশোচনা দিয়ে নয়, বরং স্পষ্টতার সাথে এই অধ্যায়টি শেষ করছি।”

৪ বছর আগে বিবাহ সম্পন্ন করেন রাহুল

২০২২ সালে ইশানি জোহরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারকা স্পিনার রাহুল চাহার (Rahul Chahar)। রাহুলের দাদা দীপক চাহার সহ দুই পরিবারের সদস্যরা এই বিয়েতে উপস্থিত ছিলেন। IPL-এ পা রাখার পরেই ইশানির সঙ্গে বিবাহ সম্পন্ন করেন রাহুল চাহার। এই সময় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা খুঁজছিলেন। বিয়ে করার সময় রাহুলের বয়স ছিল মাত্র ২২ বছর। কিন্তু, বিয়ের ৪ বছর পূর্ণ হওয়ার আগেই নিজেদের সম্পর্কের ইতি টেনেছেন রাহুল চাহার এবং ইশানি জোহর।

রাহুল চাহারের ক্রিকেট ক্যারিয়ার

Rahul Chahar
Rahul Chahar

২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে T20 ফরম্যাটে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেছিলেন রাহুল চাহার (Rahul Chahar)। এখনও পর্যন্ত, ৬টি T20I ম্যাচ খেলে ৭টি উইকেট নিয়েছেন রাহুল। এই বছরই একটি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি, সেখানে রাহুল ৩টি উইকেট নেন। তবে, ২০২৬ সালের IPL-এ তাঁকে (Rahul Chahar) চেন্নাই সুপার কিংস দলের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে।

Read more: ইয়ং-মিচেলের সামনে ফ্যাকাশে হয়ে গেল রাহুলের সেঞ্চুরি, দ্বিতীয় ওডিআই ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করলো নিউজিল্যান্ড !!