সুপার-৮ পর্বের শুরুতেই ৪টি সেমি-ফাইনালিস্ট দলের নাম ঘোষণা করলেন চাহাল-কাইফ-পূজারা, লিস্টে আছে ভারত সহ এই ৩ দল !!

গত ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) টুর্নামেন্ট এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। শুরুতে ২০টি দল অংশ নিলেও…

1000230732 11zon

গত ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) টুর্নামেন্ট এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। শুরুতে ২০টি দল অংশ নিলেও দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে মাত্র ৮টি দল সুপার-৮ পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। সেখান থেকে এখন সবার নজর সেমিফাইনাল এবং মহা ফাইনালের দিকে। আর কয়েক দিনের মধ্যেই নির্ধারিত হবে কোন দুই দল লড়বে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে।

আরও পড়ুন। T20 WC 2026: গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ উইকেটে জিতলো অস্ট্রেলিয়া, জ্যাম্পা-মার্শের সামনে টিকতে পারলো না ওমান !!

বিশেষজ্ঞদের চোখে সম্ভাব্য সেমিফাইনালিস্ট

সম্প্রতি, স্টার স্পোর্টসের একটি আলোচনায় একাধিক প্রাক্তন ক্রিকেটার ও বিশ্লেষক তাদের মতে সম্ভাব্য সেমিফাইনালিস্ট দলের নাম প্রকাশ করেছেন। আলোচনায় ছিলেন মোহাম্মদ কাইফ, যুজবেন্দ্র চাহাল, সাবা করিম, সঞ্জয় বাঙ্গার, চেতেশ্বর পূজারা এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। যুজজবেন্দ্র চাহাল ও মোহাম্মদ কাইফ দুজনেই ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডকে সেমিফাইনালের শক্তিশালী দাবিদার হিসেবে বেছে নিয়েছেন। অন্যদিকে, পূজারা ও সঞ্জয় বাঙ্গার শ্রীলঙ্কা এবং পাকিস্তানকেও সম্ভাব্য চমক হিসেবে দেখছেন।

কার পছন্দে কোন দল?

বিশেষজ্ঞদের নির্বাচনে বেশ কিছু মিল থাকলেও কিছু ভিন্ন মতও দেখা গেছে। অধিকাংশই ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে এগিয়ে রেখেছেন। তবে বরুণ অ্যারন ও সঞ্জয় বাঙ্গারের তালিকায় ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের নাম থাকায় প্রতিযোগিতা যে অত্যন্ত কঠিন হতে চলেছে, তা স্পষ্ট। এই ভবিষ্যদ্বাণী ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে, কারণ টুর্নামেন্টে এখনও বড় অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সেমিফাইনাল ও ফাইনালের সময়সূচি

T20 বিশ্বকাপের (T20 WC 2026) প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ মার্চ। দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত হবে। এরপর ৮ মার্চ অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। যদিও, এখনও ICC-র পক্ষ থেকে ফাইনাল ম্যাচের ভেন্যু প্রকাশিত করা হয়নি। এখন দেখার বিষয়, অভিজ্ঞ ক্রিকেটারদের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয় এবং শেষ পর্যন্ত কোন দল জিতে নেয় T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর মুকুট।

Read more: T20 WC 2026: নিউজিল্যান্ড বা পাকিস্তান নয়, T20 বিশ্বকাপের ফাইনাল খেলবে এই ২ দল, বড় ভবিষ্যতবাণী করলেন ইয়ন মরগান !!