গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ উইকেটে জিতলো অস্ট্রেলিয়া, জ্যাম্পা-মার্শের সামনে টিকতে পারলো না ওমান !!

গতকাল অর্থাৎ ২০শে ফেব্রুয়ারি শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ৪০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ওমান। টসে প্রথমে বল করার…

1000230620 11zon

গতকাল অর্থাৎ ২০শে ফেব্রুয়ারি শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ৪০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ওমান। টসে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ১৬.২ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট হয় ওমান। জবাবে, ব্যাট করতে নেমে মাত্র ৯.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ক্যাঙ্গারুরা। এই ম্যাচে ৯ উইকেটে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন। T20 WC 2026: গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৬ উইকেটে শ্রীলঙ্কাকে হারালো জিম্বাবুয়ে, সুপার ৮-এর টিকিট কনফার্ম করলো সিকান্দার রাজার দল !!

অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিং

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওমান দলের দুই ওপেনার ব্যাটসম্যান আমির কলিম এবং অধিনায়ক যতীন্দর সিং যথাক্রমে শূন্য এবং ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, হাম্মাদ মির্জা এবং করণ সোনাভালে যথাক্রমে ১৬ এবং ১২ রান করে আউট হন। পরবর্তী দুই ব্যাটসম্যান, ওয়াসিম আলী ৩৩ বলে ৩২ এবং মহম্মদ নাদিম ৩ বলে ২ রান করেন।

বিনায়ক শুক্লা এবং জিতেনকুমার রামানন্দি যথাক্রমে ৯ এবং ১ রান করতে সক্ষম হন। এছাড়া, শাকিল আহমেদ ৩ , জয় ওদেদারা ৪ এবং সফিক জান শূন্য রানে আউট হয়েছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন অ্যাডাম জ্যাম্পা। এছাড়া, ২টি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল এবং জেভিয়ার বার্টলেট। মার্কাস স্টোয়নিস এবং ন্যাথান এলিস ১টি করে উইকেট পেয়েছিলেন।

Read more: IPL শুরুর আগেই বড় ধাক্কার সম্মুখীন হলো শাহরুখ খানের দল, T20 বিশ্বকাপ চলাকালীন আহত হলেন এই তারকা ম্যাচউইনার !!

মাত্র ৯.৪ ওভারে জয়লাভ করলো অস্ট্রেলিয়া

১০৫ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড ১৯ বলে ৬টি চার মেরে ৩২ রান করে আউট হন। ওমানের হয়ে ১টি মাত্র উইকেট নিয়েছিলেন সাকিল আহমেদ। ওদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ৩৩বলে ৭টি চার এবং ৪টি ছক্কা হাঁকিয়ে ৬৪ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া, জশ ইংলিশ ৬ বলে ২টি ছয় মেরে ১২ রানে নট আউট ছিলেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়লাভ করলেও, সুপার-৮ পর্বের জন্য কোয়ালিফাই করতে পারেনি ১বারের T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

আরও পড়ুন। T20 WC 2026: সুপার-৮ পর্বের আগে দলে বড় পরিবর্তন করলো দক্ষিণ আফ্রিকা, অভিজ্ঞ খেলোয়াড় আহত হওয়ায় দলে সামিল হলেন এই ১৮ বছরের খেলোয়াড় !!