সুপার ৮ পর্বের আগে দলে বড় পরিবর্তন, এন্ট্রি ১৮ বছরের তরুণ তারকার !!

২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) প্রায় শেষের দিকে এসে দাঁড়িয়েছে। আগামীকাল থেকে সুপার-৮ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু, এবারের বিশ্বকাপে (T20 WC…

1000230702 11zon 1

২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) প্রায় শেষের দিকে এসে দাঁড়িয়েছে। আগামীকাল থেকে সুপার-৮ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু, এবারের বিশ্বকাপে (T20 WC 2026) অনেক খেলোয়াড়রা আহত হওয়ায়, তাদের দলের উপর গভীর প্রভাব পড়েছে। সুপার-৮ পর্বের শুরুতেই দক্ষিণ আফ্রিকার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আহত হয়েছেন। এরফলে, দক্ষিণ আফ্রিকার সমর্থকরা চিন্তিত হয়ে পড়েছেন।

আরও পড়ুন। ইব্রাহিম-নবীর ঝড়ে উড়ে গেল কানাডা, ৮২ রানে বড় জয়লাভ করলো রশিদ খানের দল !!

আহত হয়েছেন এই খেলোয়াড়

Marizanne Kapp, T20 WC 2026
Marizanne Kapp

আসলে, পুরুষদের T20 বিশ্বকাপ (T20 WC 2026) চলাকালীন আহত হয়েছেন দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার মারিজান কাপ (Marizanne Kapp)। আগামীকাল অর্থাৎ ২২শে ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ১লা মার্চ পর্যন্ত এই সিরিজ চলবে। ২০২৫-এর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ভালো পারফর্ম করেছিল, তাই পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজেও দলের কাছ থেকে ভালো পারফরম্যান্সের আশা করছেন ভক্তরা।

কাপের স্থলাভিষিক্ত হবেন এই খেলোয়াড়

Fay Cowling, T20 WC 2026
Fay Cowling

সম্প্রতি, পাকিস্তানের বিরুদ্ধে T20 সিরিজে বোলিং করতে অসুবিধা বোধ করছিলেন মারিজান কাপ (Marizanne Kapp) এবং বর্তমানে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এরফলে, ওডিআই সিরিজের স্কোয়াডে তাঁর জায়গায় অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ফায় কাউলিংকে (Fay Cowling) সামিল করা হয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওডিআই স্কোয়াড

লরা উলভার্ট, তাজমিন ব্রিটস, লারা গুডল, অ্যানেরি ডার্কসেন, সিনালো জাফটা, কারাবো মেসো, নাদিন ডি ক্লার্ক, সুনে লুস, ক্লোই ট্রায়ন, ননদুমিসো শাঙ্গাসে, ননকুলুলেকো ম্লাবা, তুমি সেখুখুনে, আয়ান্ডা হ্লুবি, ফায় কাউলিং।

Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপের মাঝেই দলে পরিবর্তন করলো শ্রীলঙ্কা, আহত খেলোয়াড়ের বদলি ঘোষণা হলো !!