আগামী ২২শে ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T20 বিশ্বকাপের (T20 WC 2026) সুপার-৮ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া (Team India)। তবে, এই ম্যাচে প্লেয়িং ইলেভেনে কিছু পরিবর্তন আনতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ম্যাচে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে (Sanju Samson) একাদশে অন্তর্ভুক্ত করা হবে।
Read more: T20 WC 2026: ইব্রাহিম-নবীর ঝড়ে উড়ে গেল কানাডা, ৮২ রানে বড় জয়লাভ করলো রশিদ খানের দল !!
বাদ পড়বেন এই খেলোয়াড়

আসলে, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে তিলক ভার্মাকে (Tilak Verma) বেঞ্চে বসিয়ে রাখতে পারেন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এখনও পর্যন্ত, T20 বিশ্বকাপে ১০৬ রাজ করতে সক্ষম হলেও তাঁর স্ট্রাইক রেট দলের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ৪ ম্যাচে মাত্র ১০২.৪৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিলক ভার্মা। এই ম্যাচগুলিতে ১১টি চার এবং ৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাই, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠিতব্য ম্যাচে তাঁকে প্লেয়িং ইলেভেনে সামিল করা হবে না।
প্রত্যাবর্তন করবেন কুলদীপ-সঞ্জু
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে তিলক ভার্মার (Tilak Verma) জায়গায় সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ৩ নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে। নামিবিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছিলেন সঞ্জু, এই ম্যাচে তিনি ৮ বলে ২২ রানের ইনিংস খেলেন। ২৭৫ স্ট্রাইক রেটে ৩টি ছয় এবং ১টি চার মেরেছিলেন সঞ্জু স্যামসন। সঞ্জু ৩ নম্বরে থাকায়, অভিষেক এবং ইশানকেই ওপেনিং করতে দেখা যাবে।
সূত্রের খবর অনুযায়ী, কুলদীপ যাদবকেও এই ম্যাচে চান্স দেওয়া হবে। কিন্তু, তাঁর জায়গায় কাকে বাদ দেওয়া হবে সেটা এখনও জানা যায়নি। ২০২৬ সালের T20 বিশ্বকাপের ৩ ম্যাচে খেলার সুযোগ পেয়েও, এক রানও করতে পারেননি অভিষেক শর্মা। নেদারল্যান্ডস, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছেন অভিষেক। তবুও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর উপর আস্থা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপের মাঝেই দলে পরিবর্তন করলো শ্রীলঙ্কা, আহত খেলোয়াড়ের বদলি ঘোষণা হলো !!
