ইতিমধ্যেই, T20 বিশ্বকাপের (T20 WC 2026) গ্রুপ পর্বের ম্যাচগুলি শেষ হয়ে এসেছে। পরশুদিন থেকেই সুপার-৮ পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ২২শে ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার-৮ পর্বের প্রথম ম্যাচে খেলবে টিম ইন্ডিয়া। কিন্তু, সূত্রের খবর অনুযায়ী এই ম্যাচে প্লেয়িং ইলেভেনে কিছু পরিবর্তন করতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নেদারল্যান্ডের বিরুদ্ধে চান্স পাওয়া ২ খেলোয়াড়কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ম্যাচে দলে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাদ পড়বেন এই ২ তারকা খেলোয়াড়

এবারের T20 বিশ্বকাপে (T20 WC 2026) সবচেয়ে আলোচিত খেলোয়াড় হলেন অভিষেক শর্মা। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেই তিনি শূন্য রানে আউট হয়েছেন। তাঁকে অনেক প্রত্যাশার সঙ্গে টিম ইন্ডিয়ার ওপেনিং মজবুত করার জন্য প্লেয়িং ইলেভেনে সামিল করা হয়েছিল। কিন্তু, সেক্ষেত্রে তিনি সম্পূর্ণভাবে ফ্লপ হয়েছেন।
টিম ইন্ডিয়ার আরেকজন আলোচিত খেলোয়াড় হলেন ওয়াশিংটন সুন্দর। একটি ম্যাচে তাঁকে চান্স দেওয়া হলেও ৩৬ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি সুন্দর। মাঝখানের ওভার গুলিতে কোনো প্রভাব ফেলটি থেকে ব্যর্থ হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর বিকল্প হিসেবে অন্য খেলোয়াড়কে চান্স দেওয়ার পরিকল্পনা করছে বোর্ড।
চান্স পাবেন এই ২ খেলোয়াড়

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার-৮ ম্যাচে ওয়াশিংটন সুন্দর এবং অভিষেক শর্মার জায়গায় অক্ষর প্যাটেল এবং সঞ্জু স্যামসনকে প্লেয়িং ইলেভেনে সামিল করা যেতে পারে। নামিবিয়ার বিরুদ্ধে ৮ বলে ২২ রানের দ্রুত ইনিংস খেলেছিলেন সঞ্জু স্যামসন। সঞ্জুর মধ্যে অনেক অভিজ্ঞতা আছে, তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকেই টিম ইন্ডিয়ার ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে।
নেদারল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Team India) অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে (Axar Patel) চান্স দেওয়া হয়নি। কিন্তু, ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রে তিনি ভারতীয় দলের (Team India) হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। তাই, তাঁর অভিজ্ঞতা এবং পারফরম্যান্সের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ম্যাচে তাঁকে সামিল করা হবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন
সঞ্জু স্যামসন, ইশান কিষাণ (WK), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (C), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী।
Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপের মাঝেই দলে পরিবর্তন করলো শ্রীলঙ্কা, আহত খেলোয়াড়ের বদলি ঘোষণা হলো !!
