T20 বিশ্বকাপের মাঝেই দলে পরিবর্তন করলো শ্রীলঙ্কা, আহত খেলোয়াড়ের বদলি ঘোষণা হলো !!

২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) ইতিমধ্যে মাঝপর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং সুপার-৮ পর্বে অংশগ্রহণকারী দলগুলির নাম প্রকাশিত হয়েছে। তবে, T20 বিশ্বকাপ (T20 WC 2026)…

1000230198 11zon

২০২৬ সালের T20 বিশ্বকাপ (T20 WC 2026) ইতিমধ্যে মাঝপর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং সুপার-৮ পর্বে অংশগ্রহণকারী দলগুলির নাম প্রকাশিত হয়েছে। তবে, T20 বিশ্বকাপ (T20 WC 2026) চলাকালীন শ্রীলঙ্কা ক্রিকেট দল বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন একজন শ্রীলঙ্কান ফাস্ট বোলার আহত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তাঁর জায়গায় অন্য একজন প্রতিভাবান খেলোয়াড়কে দলে সামিল করেছে শ্রীলঙ্কা।

আরও পড়ুন। IPL শুরুর আগেই বড় ধাক্কার সম্মুখীন হলো শাহরুখ খানের দল, T20 বিশ্বকাপ চলাকালীন আহত হলেন এই তারকা ম্যাচউইনার !!

বাদ পড়লেন এই খেলোয়াড়

Matheesha Pathirana, T20 WC 2026
Matheesha Pathirana

আসলে, কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলছিল শ্রীলঙ্কা। এই ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা (Mathesha Pathirana) পায়ের পেশিতে টান অনুভব করেন এবং মাত্র ৪টি বল করে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। নিজের ইয়র্কার এবং স্লিঙ্গি অ্যাকশন দিয়ে ডেথ ওভারে ব্যাটসম্যানদের সামনে সমস্যার সৃষ্টি করেন পাথিরানা (Matheesha Pathirana)। তবে, টুর্নামেন্ট চলাকালীন তাঁর এই ইনজুরি শ্রীলঙ্কা দলের উপর গভীর প্রভাব ফেলেছে।

আরও পড়ুন। T20 WC 2026: ফারহান-তারিকের সামনে মাথা নত করতে বাধ্য হলো নামিবিয়া, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১০২ রানে জয়লাভ করলো পাকিস্তান !!

পাথিরানার স্থলাভিষিক্ত হলেন এই খেলোয়াড়

Dilshan Madushanka and Matheesha Pathirana, T20 WC 2026
Dilshan Madushanka and Matheesha Pathirana

মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) বিকল্প হিসেবে ফাস্ট বোলার দিলশান মাদুশঙ্কাকে (Dilshan Madushanka) দলে অন্তর্ভুক্ত করেছে শ্রীলঙ্কা। ২০২৪ সালে শেষবার ভারতের বিরুদ্ধে T20 সিরিজে তাঁকে খেলতে দেখা গিয়েছিল। শেষ T20I ম্যাচে দিলশান মাদুশঙ্কা ৩ ওভার বল করে মাত্র ১টি উইকেট নিতে পেরেছিলেন। তবে, ১৫টি T20I ম্যাচে তাঁর নামে ১৫টি উইকেট আছে। এবার, তাঁকে পুনরায় T20 বিশ্বকাপের মতো বড় মঞ্চে চান্স দিয়েছে শ্রীলঙ্কা। এখন তিনি কেমন পারফর্ম করেন সেটাই দেখার বিষয়।

 

View this post on Instagram

 

মাদুশঙ্কার ক্রিকেট ক্যারিয়ার

Dilshan Madushanka, T20 WC 2026
Dilshan Madushanka

২০২৩ সালে শ্রীলঙ্কার হয়ে টেস্ট ফরম্যাটে অভিষেক করেছিলেন দিলশান মাদুশঙ্কা (Dilshan Madushanka)। কিন্তু, এই একটিমাত্র টেস্ট ম্যাচে একটিও উইকেট পাননি মাদুশঙ্কা। তবে, এখনও পর্যন্ত ২৮টি ওডিআই ম্যাচে তিনি ২৫.০২ গড়ে ৫০টি উইকেট নিয়েছেন। এছাড়া, ১৭টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪৭টি উইকেট এবং ৫৯টি T20 ম্যাচে ৫৬টি উইকেট নিয়েছেন দিলশান মাদুশঙ্কা।

Read more: T20 WC 2026: পাকিস্তানের পর বিপর্যস্ত হলো অস্ট্রেলিয়া— T20 বিশ্বকাপে খারাপ পারফর্ম করায় অলিম্পিকে চান্স পাবে না অজি দল, তাদের জায়গায় খেলবে এই দল !!