UAE-কে হারিয়ে সুপার-৮ এর টিকিট কনফার্ম করলো দক্ষিণ আফ্রিকা, ৬ উইকেটে জয়লাভ করলো এইডেন মার্করামের দল !!

১৮ ফেব্রুয়ারি, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত T20 বিশ্বকাপের (T20 WC 2026) ৩৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং UAE। টসে জিতে প্রথমে বল করার…

1000229728 11zon

১৮ ফেব্রুয়ারি, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত T20 বিশ্বকাপের (T20 WC 2026) ৩৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং UAE। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram)। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান করতে সক্ষম হয় সংযুক্ত আরব আমিরাত। ওদিকে, মাত্র ১৩.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে প্রোটিয়ারা ৬ উইকেটে জয়লাভ করেছে।

আরও পড়ুন। T20 WC 2026: নেপালকে ৮ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ C-র শীর্ষে পৌঁছালো হোপ-হোল্ডারের দল !!

১২২ রান করলো UAE

এই ম্যাচে সংযুক্ত আরব আমিরাত দলকে প্রথমে ব্যাট করার আহবান জানায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে UAE দলের ওপেনার ব্যাটসম্যান তথা অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম এবং আরিয়ানশ শর্মা যথাক্রমে ২২ এবং ১৩ রান করে আউট হন। এরপর, আলিশান শারাফু এবং শোয়েব খান ব্যাটে নেমে ৪৫ এবং ৬ রানের ইনিংস খেলেন। শারাফু নিজের ইনিংসে ৫টি চার এবং ১টি ছয় মেরেছিলেন।

পরবর্তী দুই ব্যাটসম্যান, সায়েদ হায়দার এবং মুহাম্মদ আরফান যথাক্রমে ৬ এবং ১১ রান করেন। অবশেষে, ধ্রুব পরাশর এবং মুহাম্মদ ফারুক যথাক্রমে ৫ এবং ১ রান করে নট আউট ছিলেন। এই সমস্ত ছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে ১২৩ রানের টার্গেট দিতে সক্ষম হয় UAE। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ৩টি উইকেট নিয়েছেন করবিন বশ। এছাড়া, এনরিক নরখিয়া ২টি এবং জর্জ লিন্ডা ১টি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন। T20 WC 2026: রচীন-ফিলিপসের বিধ্বংসী ইনিংসের সামনে পর্যুদস্ত হলো কানাডা, ৮ উইকেটে জয়লাভ করে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে পৌঁছালো নিউজিল্যান্ড !!

১৩.২ ওভারে জয়লাভ করলো দক্ষিণ আফ্রিকা

সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ১২৩ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম ১১ বলে ২৮ রানের দ্রুত ইনিংস খেলে আউট হন। প্রোটিয়া উইকেটকিপার কুইন্টন ডি কক ১৪ রান করেন। এছাড়া, রায়ান রিকল্টন ১৬ বলে ৩০ এবং ডিওয়াল্ড ব্রেভিস ২৫ বলে ৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

South Africa, T20 WC 2026
South Africa

অবশেষে, ট্রিস্টান স্টাবস ও জ্যাসন স্মিথ যথাক্রমে ৬ এবং ৩ রানে অপরাজিত ছিলেন। UAE দলের হয়ে হায়দার আলী, জওয়াদ উল্লাহ এবং মুহাম্মদ ফারুক ১টি করে উইকেট পেয়েছিলেন। এই ম্যাচের পর গ্রুপ D-এ শীর্ষস্থানে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা, তাদের বর্তমান নেট রান রেট হল +১.৯৪৩।

আরও পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপ চলাকালীন মোটা অঙ্কের অফার পেলেন গৌতম গম্ভীর, কোচ এবং সিইও হওয়ার প্রস্তাব দিলো এই IPL ফ্র্যাঞ্চাইজি !!