গতকাল অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি T20 বিশ্বকাপের (T20 WC 2026) ২৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড (SA vs NZ)। এই ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করেছে এইডেন মার্করামের (Aiden Markram) নেতৃত্বধীন প্রোটিয়া দল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭৫ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
১৭৫ রান করলো কিউই দল
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দলের দুই ওপেনার টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন যথাক্রমে ১৩ এবং ৩১ রান করেন। পরবর্তী ব্যাটসম্যান রচিন রবীন্দ্র ৯ বলে ১৩ রান করে আউট হন। মার্ক চ্যাপম্যান ২৬ বলে ৪৮ রানের আকর্ষণীয় ইনিংস খেলেন এবং ড্যারিল মিচেল ২৪ বলে ৩২ রান করে আউট হন।
কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার মাত্র ৪ এবং গ্লেন ফিলিপস ১ রান করেন। অবশেষে, জিমি নিশাম ১৫ বলে ২৩ এবং ম্যাট হেনরি ৮ বলে ৯ রান করতে সক্ষম হন। এরফলে, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের স্কোর খাড়া করে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন মার্কো ইয়ানসেন। এছাড়া, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি এবং করবিন বশ্চ ১টি করে উইকেট নিয়েছিলেন।
অবশ্যই পড়ুন। T20 WC 2026: পাকিস্তানের বিরুদ্ধে ৪ জন স্পিনার নিয়ে মাঠে নামবে ভারত, সঞ্জু-রিঙ্কু পড়বেন বাদ !!
১৭.১ ওভারেই রান তুললো দক্ষিণ আফ্রিকা
নিউজিল্যান্ডের ১৭৬ রান তাড়া করতে নেমে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মাত্র ৪৪ বলে ৪টি ছয় এবং ৮টি চারের সাহায্যে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মার্করাম। ওদিকে, কুইন্টন ডি কক ১৪ বলে ২০ এবং রায়ান রিকল্টন ১১ বলে ২১ রানের যোগদান করেন। এছাড়া, ডিওয়াল্ড ব্রেভিস ১৭ বলে ২১ রান করেন এবং ডেভিড মিলার ১৭ বলে ২৪ রান করে নট আউট ছিলেন।
South Africa 🇿🇦 won by 7 wickets. #SAvNZ #T20WorldCup2026 pic.twitter.com/x5EIBSSIXy
— Sports Network (@thesportsnetw) February 15, 2026
এই সমস্ত ছোট এবং গুরুত্বপূর্ণ ইনিংসের সাহায্যে ১৭ বল বাকি থাকতেই ১৭৮ রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা। ফলে, এই রোমাঞ্চকর ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করে প্রোটিয়া দল। নিউজিল্যান্ডের হয়ে জিমি নিশাম, লকি ফার্গুসন এবং রচিন রবীন্দ্র ১টি করে উইকেট পেয়েছেন।
অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপে এই খেলোয়াড়কে দিয়ে জল বওয়াবেন গম্ভীর, পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচেও দেওয়া হবে না চান্স !!
