গতকাল, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ১৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং নামিবিয়া। এই রোমাঞ্চকর ম্যাচে ৯৩ রানের বড় জয়লাভ করেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান ঈশান কিষাণ (Ishan Kishan) এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন।
বিধ্বংসী ব্যাটিং করলো ভারত
এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসন এবং ইশান কিষাণ দারুণ ছন্দে রান করছিলেন। কিন্তু, দ্রুতগতিতে ৮ বলে ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন সঞ্জু। ইশান কিষাণ এই ম্যাচে ২৪ বলে ৫টি ছয় এবং ৬টি চারের সাহায্যে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। পরবর্তী দুই ব্যাটসম্যান তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদব যথাক্রমে ২৫ এবং ১২ রান করে আউট হন। এরপর, হার্দিক পান্ডিয়া ব্যাটে নেমে মাত্র ২৮ বলে ৪টি ছয় এবং ৪টি চার মেরে ৫২ রানের আগ্রাসী ইনিংস খেলেন।
এছাড়া, শিবম দুবে ২৩ রানের যোগদান করেন। রিঙ্কু সিং ১ রান করলেও, অক্ষর প্যাটেল খাতা খুলতে পারেননি। বরুণ চক্রবর্তী এবং আরশদীপ সিং যথাক্রমে ১ এবং ২ রান করেন। অবশেষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান করতে সক্ষম হয় ভারত। নামিবিয়ার হয়ে গেরহাদ এরাসমাস সর্বাধিক ৪টি উইকেট নেন। এছাড়া, শিকঙ্গো, বার্নার্ড মার্টিনাস এবং জেজে স্মিট ১টি করে উইকেট নিয়েছেন।
Delhi comes alive as India dismantle Namibia! 💥
A dominant 93-run win marks their largest victory ever in T20 World Cups. 🇮🇳💙#INDvNAM #T20WorldCup #Sportskeeda pic.twitter.com/uOeL7wmuPF
— Sportskeeda (@Sportskeeda) February 12, 2026
৯৩ রানে জিতলো টিম ইন্ডিয়া
২১০ রান তাড়া করতে নেমে নামিবিয়ার দুই ওপেনার ব্যাটসম্যান জান নিকোলাস এবং লরেন স্টিনক্যাম্প যথাক্রমে ২২ এবং ২৯ রান করেন। এরপর, অধিনায়ক এরাসমাস ১১ বলে ১৮ রান করেন এবং নিকোল লোফটি-ইটন ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হন। পরবর্তী, দুই ব্যাটসম্যান এম. ক্রুগার এবং জেন গ্রীন যথাক্রমে ৫ এবং ১১ রান করে আউট হন। রুবেল ট্রাম্পলম্যান এবং বার্নার্ড মার্টিনাস যথাক্রমে ৬ এবং ৪ রান করেন।
পরের দুই ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়ে যান। ভারতের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। এছাড়া, হার্দিক এবং অক্ষর প্যাটেল ২টি উইকেট নিয়েছেন। তবে, আরশদীপ সিং, শিবম দুবে এবং জসপ্রীত বুমরাহ ১টি করে উইকেট পেয়েছিলেন। ১৮.২ ওভারে ১১৬ রানে অলআউট হয় নামিবিয়া। ফলে, ৯৩ রানের ব্যবধানে বড় জয়লাভ করে টিম ইন্ডিয়া।
