গত ১০ ফেব্রুয়ারি T20 বিশ্বকাপ ২০২৬ (T20 WC 2026)-এর ১২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কার SSC ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৫৮ রান করতে সক্ষম হয় মার্কিন দল। এরফলে, ৩২ রানের ব্যবধানে জয়লাভ করে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাক দল।
অবশ্যই পড়ুন। T20 বিশ্বকাপ চলাকালীন বড় ধাক্কার সম্মুখীন হলো অস্ট্রেলিয়া, হ্যাজলউড-কামিন্সের পর আহত হলেন এই তারকা ফাস্ট বোলার !!
পাকিস্তানের দুর্দান্ত ব্যাটিং
গত ১০ ফেব্রুয়ারি, পাকিস্তানের বিরুদ্ধে T20 বিশ্বকাপের (T20 WC 2026) ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মার্কিন দলের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। ব্যাট করতে নেমে পাক দলের দুই ওপেনার সাইম আইয়ুব এবং সাহিবজাদা ফারহান যথাক্রমে ১৯ এবং ৭৩ রানের ইনিংস খেলেন। সহিবজাদা ফারহান মাত্র ৪১ বলে ৬টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এরপর, পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা মাত্র ১ রান করে আউট হন।
বাবর আজম এই ম্যাচে ৩২ বলে ৪টি চার এবং ১টি ছয় সহ ৪৬ রানের ইনিংস খেলেন। পরবর্তী ২ ব্যাটসম্যান, মহম্মদ নওয়াজ এবং শাদাব খান যথাক্রমে ৫ এবং ৩০ রান করেন। এরপর, ফাহিম আশরাফ ১ এবং সাহীন আফ্রিদি ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। উসমান খান এবং আব্রার আহমেদ এই ম্যাচে কোনো রান করতে পারেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে শ্যাডলি ভ্যান শালকউইক সর্বাধিক ৪টি উইকেট নেন। এছাড়া, মহম্মদ মহসিন, সৌরভ নেত্রভালকার এবং হরমীত সিং ১টি করে উইকেট নিয়েছিলেন।
Congratulations everyone, Pakistan has beaten the USA by 32 runs. 🇵🇰 💫
• Great bowling from our spin department. pic.twitter.com/b9ID7tgn3u
— Nawaz. (@Rnawaz0) February 10, 2026
মাত্র ১৫৮ রান করতে পারলো আমেরিকা
১৯১ রান তাড়া করতে নেমে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই ওপেনার আন্দ্রে গাউস এবং সায়ান জাহাঙ্গীর যথাক্রমে ১৩ এবং ৪৯ রান করেন। জাহাঙ্গীর ৩৪ বলে ৫টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৪৯ রানের ইনিংস খেলে আউট হন। এরপর, অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। পরবর্তী দুই ব্যাটসম্যান, মিলিন্দ কুমার এবং হরমীত সিং যথাক্রমে ২৯ এবং ৬ রান করেন।
তবে, শুভম রাজনানে মাত্র ৩০ বলে ১৭০ স্ট্রাইক রেটে ৫১ রানের আকর্ষণীয় ইনিংস খেলেন। অবশেষে, এহসান আদিল এবং শালকউইক ১ রানে নটআউট ছিলেন। মার্কিন দলের দুই ব্যাটার সঞ্জয় কৃষ্ণমূর্তি এবং মহম্মদ মহসিন খাতা খুলতে পারেননি। পাকিস্তানের হয়ে উসমান তারিক সর্বাধিক ৩টি এবং শাদাব খান ২টি উইকেট নিয়েছেন। এছাড়া, সাহিন আফ্রিদি, আব্রার আহমেদ এবং মহম্মদ নওয়াজ ১টি করে উইকেট পেয়েছেন।
