T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই অস্ট্রেলিয়ান তারকা, তাঁর স্থলাভিষিক্ত হলেন স্টিভ স্মিথ !!

বর্তমানে, T20 বিশ্বকাপ (T20 WC 2026) নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সমগ্র বিশ্বের ক্রিকেটপ্রেমীরা, প্রতিদিন রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছেন তারা। তবে, বিশ্বকাপ চলাকালীন অস্ট্রেলিয়া…

1000227133 11zon

বর্তমানে, T20 বিশ্বকাপ (T20 WC 2026) নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সমগ্র বিশ্বের ক্রিকেটপ্রেমীরা, প্রতিদিন রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছেন তারা। তবে, বিশ্বকাপ চলাকালীন অস্ট্রেলিয়া দলের একটি সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছে। ২০২৬ সালের T20 বিশ্বকাপের স্কোয়াডে নামকরা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে সামিল করেছে অস্ট্রেলিয়া। তাঁর প্রত্যাবর্তনে অনেকে খুশি হয়েছেন ঠিকই, কিন্তু দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই মেগা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপ চলাকালীন আসন্ন অলিম্পিক থেকে ছিটকে গেলো পাকিস্তান, এশিয়া থেকে চান্স পেলো শুধু টিম ইন্ডিয়া !!

এই খেলোয়াড়ের স্থলাভিষিক্ত হলেন স্মিথ

সম্প্রতি, কলম্বোতে অনুশীলনের সময় কুঁচকিতে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh)। এরপর, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিকেল স্ক্যানে টেস্টিকুলারের অভ্যন্তরীণ রক্তক্ষরণ দেখা গেছে। মার্শের এই আঘাত খুবই গুরুতর, সেই কারণে তাঁকে সম্পূর্ণরূপে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মার্শের জায়গায় ট্রাভিস হেডকে (Travis Head) অস্ট্রেলিয়ান টিমের ক্যাপ্টেন্সি করতে দেখা যায়। শুধু অধিনায়কত্ব নয়, দলের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ছিলেন মিচেল মার্শ। তাঁর এই ইনজুরি T20 বিশ্বকাপের (T20 WC 2026) বাকি ম্যাচগুলোতে অস্ট্রেলিয়ার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

T20 বিশ্বকাপে এন্ট্রি নিলেন স্মিথ

Mitchell Marsh and Steve Smith, T20 WC 2026
Mitchell Marsh and Steve Smith

২০২৬ সালের T20 বিশ্বকাপের (T20 WC 2026) জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে প্রথমে স্টিভ স্মিথকে (Steve Smith) সামিল করেনি অস্ট্রেলিয়া। স্মিথ ধারাবাহিকভাবে রান করতে পারছিলেন না, সেই কারণেই তাঁকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু, সম্প্রতি অনুষ্ঠিত BBL-এ বিধ্বংসী ব্যাটিং দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেন স্মিথ (Steve Smith)।

২০২৫-২৬ মরশুমের BBL-এ ৬ ইনিংসে ৫৯.৮০ গড়ে এবং ১৬৭.৯৭ স্ট্রাইক রেটে এবং ১টি সেঞ্চুরি সহ ২৯৯ রান করেছেন স্মিথ। তাঁর বর্তমান ফর্ম এবং শ্রীলঙ্কার পিচে স্পিন খেলার দক্ষতার কথা বিবেচনা করে তাঁকে দলে সামিল করেছে অস্ট্রেলিয়া। স্মিথ এখন আনুষ্ঠানিকভাবে দল যোগ দিলেও, মার্শ পুরোপুরি টুর্নামেন্ট থেকে বাদ না পড়লে তিনি প্লেয়িং ইলেভেনে খেলার সুযোগ পাবেন না।

বিশ্বকাপের আগেই বাদ পড়েছিলেন এই ২ তারকা

২০২৬ সালের T20 বিশ্বকাপ শুরুর আগেই অস্ট্রেলিয়া দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় জশ হ্যাজলউড এবং প্যাট কামিন্স আহত হয়েছিলেন। এবার, বিশ্বকাপ চলাকালীন মিচেল মার্শও আহত হলেন। তাঁর জায়গায় স্মিথকে সামিল করলেও, ফাস্ট বোলিং বিভাগে অস্ট্রেলিয়া দুর্বলতা অনুভব করছে। এখনও পর্যন্ত, কামিন্স বা হ্যাজলউডের বদলি ঘোষণা করেনি অস্ট্রেলিয়া।

তাই, এখন ২ তরুণ পেসার ন্যাথান এলিস এবং জেভিয়ার বার্টলেট অতিরিক্ত চাপের সম্মুখীন হবেন। ব্যাটসম্যান হিসেবে স্মিথ যোগ দিলেও মার্শের মতো একজন অলরাউন্ডারকে মিস করবে অস্ট্রেলিয়া। তবে, স্টিভ স্মিথ নিজের এই সুযোগকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে T20 বিশ্বকাপ জেতাতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

Read more: T20 WC 2026: T20 বিশ্বকাপ চলাকালীন বড় ধাক্কার সম্মুখীন হলো অস্ট্রেলিয়া, হ্যাজলউড-কামিন্সের পর আহত হলেন এই তারকা ফাস্ট বোলার !!