পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচের প্লেয়িং ইলেভেন ঘোষণা করলো BCCI, বাদ পড়লেন বুমরাহ-অভিষেক !!

আগামী ১৫ ফেব্রুয়ারি, ভারত এবং পাকিস্তানের মধ্যে ২০২৬-এর T20 বিশ্বকাপের (T20 WC 2026) হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই, বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র…

1000226842 11zon

আগামী ১৫ ফেব্রুয়ারি, ভারত এবং পাকিস্তানের মধ্যে ২০২৬-এর T20 বিশ্বকাপের (T20 WC 2026) হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই, বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে হারিয়েছে ভারত। ওদিকে, পাকিস্তান প্রথম ম্যাচে নেদারল্যান্ডকে এবং দ্বিতীয় ম্যাচে আমরিকাকে হারিয়েছে। এবার, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে সেটা নিয়ে ভক্তদের মধ্যে তুমুল আলোচনা চলছে। সূত্রের খবর অনুযায়ী, অভিষেক শর্মা এবং জসপ্রীত বুমরাহকে এই উত্তেজনাপূর্ণ ম্যাচে খেলতে নাও দেখা যেতে পারে।

অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপ চলাকালীন বড় ধাক্কার সম্মুখীন হলো অস্ট্রেলিয়া, হ্যাজলউড-কামিন্সের পর আহত হলেন এই তারকা ফাস্ট বোলার !!

বাদ পড়বেন বুমরাহ-অভিষেক

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে T20 বিশ্বকাপের (T20 WC 2026) প্রথম ম্যাচে খেলেননি জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানিয়েছিলেন, বুমরাহ অসুস্থতা বোধ করছেন সেই কারণে তিনি আমেরিকার বিরুদ্ধে খেলবেন না। এরপর, নামিবিয়ার বিরুদ্ধে তাঁকে খেলতে দেখা গেলেও, পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচে তিনি খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন অভিষেক শর্মা অসুস্থ হয়ে পড়েন।

এই সময়, সঞ্জু স্যামসনকে (Sanju Samson) তাঁর জায়গায় ফিল্ডিং করতে দেখা গিয়েছিল। এই ম্যাচের পর মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) জানিয়েছিলেন, অভিষেক শর্মার (Abhishek Sharma) পেট খারাপ হয়েছে। তবে, তাঁর অসুস্থতার ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

প্রত্যাবর্তন করলেন সিরাজ-সুন্দর

ভারত বনাম আমেরিকার ম্যাচে খেলেননি অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তবে, অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, ওয়াশিংটন (Washington Sundar) দিল্লিতে দলে যোগ দেবেন। ওদিকে, হর্ষিত রানাকেও T20 বিশ্বকাপের (T20 WC 2026) স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু, তাঁর ইনুজুরির পর মোহাম্মদ সিরাজকে দলে সামিল করা হয়েছে। প্রথম ম্যাচেই ৩ উইকেট নিয়ে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছেন সিরাজ।

এই দিন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

গত ১ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু, তারপর PCB এবং ICC-র দীর্ঘ সময়ের বৈঠকের পর এই ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান এবং ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ম্যাচটি খেলার জন্য সম্মতি প্রকাশ করেছেন।

T20 বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড

সুর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিশান, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া , শিবম দুবে, রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, আরশদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ।

অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপ চলাকালীন আসন্ন অলিম্পিক থেকে ছিটকে গেলো পাকিস্তান, এশিয়া থেকে চান্স পেলো শুধু টিম ইন্ডিয়া !!