গত ৭ই ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে T20 বিশ্বকাপের (T20 WC 2026) প্রথম ম্যাচে ২৯ রানে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। হর্ষিত রানার জায়গায় মোহাম্মদ সিরাজকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে সামিল করা হয়েছে। ওদিকে, অস্ট্রেলিয়া দলের দুই তারকা প্যাট কামিন্স এবং জশ হ্যাজলউড বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এসবের পর, ক্যাঙ্গারু দলের আরও একজন তরুণ খেলোয়াড় আহত হয়েছেন। যার ফলে, T20 বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কার সম্মুখীন হয়েছে অস্ট্রেলিয়া।
আহত হয়েছেন এই অজি বোলার

আসলে, সেই অস্ট্রেলিয়ান খেলোয়াড় হলেন তরুণ পেসার মাহলি বিয়ার্ডম্যান (Mahli Beardman)। পিঠের নিচের অংশে স্ট্রেস ফ্র্যাকচারে আক্রান্ত হয়ে দীর্ঘ সময়ের জন্য ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন তিনি। মাত্র ২০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা বিয়ার্ডম্যানের জন্য এটি যেমন বড় ধাক্কা, তেমনই অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্যও নতুন করে উদ্বেগের কারণ।
Days after making his international debut, the quick hailed the future of Australia’s bowling attack has been struck down by the injury every fast bowler dreads.
STORY ▶️ https://t.co/Cqq5vpk8gM pic.twitter.com/PpPzsabuYC
— CODE Sports (@codesportsau) February 7, 2026
অভিষেকের উজ্জ্বলতা, তারপরই কঠিন ধাক্কা
গত, ২৯ জানুয়ারি লাহোরে পাকিস্তানের বিপক্ষে T20I-তে অভিষেক হয় মাহলি বিয়ার্ডম্যানের। অস্ট্রেলিয়া ম্যাচটি হারলেও, নিজের প্রথম ম্যাচেই ৩৩ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। এরপর, দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সফল হন বিয়ার্ডম্যান। এর আগে বিগ ব্যাশ লিগেও পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। পার্থ স্কর্চার্সের শিরোপা জয়ী অভিযানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, ফাইনাল ম্যাচেও তিনি ভালো পারফর্ম করেছিলেন।
কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতির সময় পিঠে ব্যথা অনুভব করায় তাকে দল থেকে সরিয়ে নেওয়া হয়। পার্থে ফিরে স্ক্যানের পর ধরা পড়ে স্ট্রেস ফ্র্যাকচার, যা আগের বছর তার ঘরোয়া মরশুমেও সমস্যা তৈরি করেছিল। ফলে উদীয়মান তারকার দুর্দান্ত শুরু মুহূর্তের মধ্যেই থমকে যায়।
পুনর্বাসন ও অস্ট্রেলিয়ার বাড়তে থাকা উদ্বেগ
এখন দীর্ঘ ও সতর্ক পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে মাহলি বিয়ার্ডম্যানকে (Mahli Beardman)। এর ফলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে তাঁর সম্ভাব্য প্রথম-শ্রেণীর অভিষেক, এমনকি IPL-এর পর পাকিস্তান ও বাংলাদেশ সফরও হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।এই ইনজুরি শুধু একজন খেলোয়াড়ের নয়, বরং অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং ইউনিটের ক্রমবর্ধমান সমস্যার দিকেও ইঙ্গিত দিচ্ছে।
প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ল্যান্স মরিস এবং ক্যামেরন গ্রিনসহ একাধিক পেসার পিঠ ও পেশির চোটে ভুগেছেন বা ভুগছেন। আধুনিক ক্রিকেটে অতিরিক্ত ম্যাচ ও কাজের চাপ যে ফাস্ট বোলারদের শরীরের উপর বড় প্রভাব ফেলছে, মাহলি বিয়ার্ডম্যানের চোট তারই আরেকটি প্রমাণ। এখন তার মূল লক্ষ্য—সম্পূর্ণ ফিট হয়ে ধীরে কিন্তু শক্তভাবে মাঠে ফেরা।
অবশ্যই পড়ুন। T20 WC 2026: T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন গম্ভীরের প্রিয় শিষ্য, তাঁর স্থলাভিষিক্ত হবেন IPL-এ ১৮৩ উইকেট নেওয়া এই বোলার !!
