৬,৬,৬,৪,৪,৪…বৈভবের রানের ঝড়ের সামনে টিকতে ব্যর্থ হলো ইংল্যান্ড, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ১০০ রানে জিতলো ভারত !!

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেটদুনিয়ায় ইতিহাস লিখলেন ভারতীয় দলের তরুণ এবং বিধ্বংসী ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে…

1000226435 11zon

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেটদুনিয়ায় ইতিহাস লিখলেন ভারতীয় দলের তরুণ এবং বিধ্বংসী ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেই ঝড় তোলেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে দুর্দান্ত ১৭৫ রানের ইনিংস, এর সঙ্গে তিনি গড়ে ফেলেন একাধিক নজির—এর মধ্যে রয়েছে এই সময়ের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও। এই অবিশ্বাস্য ইনিংসের পর দেশের বিদেশের তারকা খেলোয়াড়রা তার প্রশংসা করছেন।

Read more: T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন গম্ভীরের প্রিয় শিষ্য, তাঁর স্থলাভিষিক্ত হবেন IPL-এ ১৮৩ উইকেট নেওয়া এই বোলার !!

দ্রুততম সেঞ্চুরি করলেন বৈভব

Vaibhav Sooryavanshi
Vaibhav Sooryavanshi

গত ৬ ফেব্রুয়ারি, হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং ভারত। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে সবথেকে দ্রুত সেঞ্চুরি করা ব্যাটসম্যান হিসেবে নিজের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ICC-র ৫০ ওভারের টুর্নামেন্টের ফাইনালে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড নিজের নামে নথিভুক্ত করেছেন বৈভব। ২০২৬-এর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। এছাড়া, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করা ব্যাটসম্যান হয়ে উঠেছেন তিনি।

১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সূর্যবংশী

হারারেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আগ্রাসী রূপ করেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ব্যাট করতে নেমে প্রথম থেকেই বড় শট খেলতে থাকেন বৈভব। এই ইনিংসে তিনি ১৫টি চার এবং ১৫টি ছক্কা হাঁকিয়েছেন। এই সময় তাঁর স্ট্রাইক রেট ছিল ২১২.৭৫। এবারের ওডিআই বিশ্বকাপে তিনি ৬২.৭১ গড়ে মোট ৪৩৯ রান করেছেন। এক ম্যাচে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ১৭৫ রান। এই সময়কালে, ৩টি হাফ সেঞ্চুরি এবং ১টি সেঞ্চুরি করেছেন বৈভব।

Read more: Vaibhav Sooryavanshi: ৬,৬,৬,৬,৬,৬….দক্ষিণ আফ্রিকার বোলারদের পর্যুদস্ত করলেন বৈভব সূর্যবংশী, খেললেন ১২৭ রানের ধ্বংসাত্মক ইনিংস !!